হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী লঞ্চঘাটে অভিযান, পাঁচ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

পাঁচটি লঞ্চে অভিযান চালিয়ে শতাধিক তোশক ও চাদর জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাটে ঢাকাগামী কয়েকটি লঞ্চে অভিযান চালিয়ে ডেকে (ফ্লোরে) পাতা শতাধিক তোশক ও চাদর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নেওয়া এই পদক্ষেপে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ার আগে ঘাটে নোঙর করা এ আর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭, এমভি পূবালীসহ মোট পাঁচটি লঞ্চে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আশরাফ ও হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে দেখা যায়, লঞ্চগুলোর ফ্লোরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে তোশক ও চাদর বিছিয়ে রাখা হয়েছে। পরে এসব তোশক ও চাদর জব্দ করা হয়।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, নির্ধারিত ভাড়ার বাইরে তোশক ও চাদরের নামে ৩০০ থেকে ৫০০ টাকা, কখনো ১ হাজার টাকার বেশি আদায় করা হচ্ছিল। ঈদ মৌসুমে এই ভোগান্তি আরও বেড়ে যায়।

পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা জাকির শাহরিয়ার বলেন, যাত্রীদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হলেও কিছু অসাধু লস্কর ও কর্মচারী তোশক-চাদর ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। এ ধরনের অনিয়ম ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হত্যার প্রতিবাদে নড়াইলের সব পেট্রলপাম্প বন্ধ

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবি

পাবনায় হঠাৎ হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি ২৭ রোগী

চিতলমারীতে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা, আরও এক মামলা

সংঘর্ষে পিকআপ ভ্যানচালক নিহত, অপর চালক পালালেন ট্রাক ফেলে

সুনামগঞ্জে নদীর পাড়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু, আহত ১

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সরকারি রাস্তা কেটে মাছের ঘের করায় ১০ দিনের কারাদণ্ড