হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছবি: সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা চার ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নতুন মাদারীপুর এলাকার আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে দুই পক্ষের লোকজন শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

হাতবোমা বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের এলাকাতেও আতঙ্কের সৃষ্টি হয়। সংঘর্ষে দুজন আহত হন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

বিস্ফোরিত হাতবোমার খোসা। ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার সজিব হোসেন বলেন, ‘আমাদের এলাকা থেকে বেশ দূরেই এই ঘটনা ঘটেছে। আমরা কিছুক্ষণ পরপর অসংখ্য বোমা বিস্ফোরণের শব্দ পাই। এতে আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।’

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীকে মারধর, থানায় মামলা

সড়কে প্রাণ গেল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার

ওসিকে গালাগালের অভিযোগ: উপজেলা বিএনপি সভাপতি আটক

ঢাকায় পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

দলীয় নয়, আমরা জনগণের সরকার গঠন করব: তথ্যমন্ত্রী

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

রাজউকের উচ্চমান সহকারী ফাতেমার আয়কর নথি জব্দের নির্দেশ

রাজধানীতে বৃদ্ধা খুন: গৃহকর্মী ও চোরাই স্বর্ণের ক্রেতা গ্রেপ্তার

জাহাজ বাড়িতে জঙ্গি নাটক: হাসিনাসহ ৫ জনকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ