হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় শ্যালো মেশিনের ঘর থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

গাবতলীর সালমারা বিলের চরে শ্যালো মেশিনের ঘর। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে তাঁর লাশ পাওয়া যায়।

নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ আকন্দ (৬৫)। তিনি নিশিন্দারা পাঁচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন। তিনি সালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার রাতে সেচ দেওয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে যায়।

রোববার সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির ভাতিজা সোহেল বলেন, ‘সকাল ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি, চাচাকে কারা যেন হত্যা করে উলঙ্গ অবস্থায় ধানের খেতে ফেলে রেখেছে। সেচঘর ভেঙে গেছে। হয়তো রাতে ধস্তাধস্তি হয়েছে।’

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

টেকনাফের পাহাড়ে পুলিশের অভিযান: পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৪ ব্যক্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

মৃত্যুর দুয়ার থেকে অষ্টগ্রামের কাদির এখন স্বপ্নের গ্রিসে

তালতলীতে ব্রিজ ভেঙে আহত ২, যোগাযোগবিচ্ছিন্ন ১৫ হাজার মানুষ

নবীন ফ্যাশনের দোকান বন্ধ: আদালতে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হত্যার প্রতিবাদে নড়াইলের সব পেট্রলপাম্প বন্ধ

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবি

পাবনায় হঠাৎ হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি ২৭ রোগী

চিতলমারীতে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা, আরও এক মামলা