হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের আজ থেকেই প্রতিহত করুন: আল আমিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল্লাহ আল আমিন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘মানুষ সিদ্ধান্ত নিতে পেরেছে যে পরিবর্তন কার দ্বারা হবে। আমরা সেই মানুষদের ভালোবাসার প্রতিদান দিতে চাই কাজের মাধ্যমে। গত দুই মাস একটা কথাই বলেছি, নারায়ণগঞ্জকে আমরা পজিটিভ নারায়ণগঞ্জে পরিবর্তন করব। রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে বাসিন্দাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করব।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে আল আমিন এ মন্তব্য করেন।

আল আমিন বলেন, ‘আজকে থেকে নারায়ণগঞ্জে যেকোনো ধরনের চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে প্রতিহত করুন। আমরা আপনাদের পাশে আছি। সন্ত্রাসীদের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আমরা মানুষের ম্যান্ডেট অর্জন করেছি। এই প্রতিশ্রুতি রাখতে আপনারা আমাদের মাঠে পাবেন। যারা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। যাঁরা ভিন্ন প্রার্থীকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি ন্যূনতম বৈষম্য করার অধিকার আমাদের নাই। প্রত্যেক নাগরিক তাঁর মর্যাদা পাবেন।’

আল আমিন বলেন, ‘পুরো অঞ্চলের সমস্যা সমাধানে মাস্টারপ্ল্যান দরকার। মানুষের সমস্যা নিরসনে আদায়ে যেকোনো উপায়ে সমাধানের জন্য কাজ করে যাব। ইতিমধ্যে মাস্টারপ্ল্যানের জন্য জার্মানের একটি টিম ও বুয়েটের টিমের সঙ্গে কথা বলেছি। ড্রেনেজ সমস্যা নিয়ে প্রথম কাজ শুরু করতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে ইনফরমেশন সেন্টার তৈরি করতে চাই। সেখানে পরিচয় দিয়ে বা পরিচয় গোপন রেখে অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন। নাগরিক সেবা অ্যাপসও তৈরি করতে যাচ্ছি। আমরা সেই অনুযায়ী স্টেপ নেব। নেগেটিভ নারায়ণগঞ্জ ব্র‍্যান্ডিং রোধে জিরো টলারেন্স।’

তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসায়ীরা। পাশাপাশি কিছু রাজনৈতিক নেতা, যারা চাঁদাবাজির জন্য কিশোর গ্যাংকে শেল্টার দেয়। এখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হয়েছিল। তারা সম্মিলিতভাবে সেই গ্রুপকে নির্বাচনে প্রতিহত করেছে। আমি সকলের সহযোগিতা নিয়ে এই সমস্যা নিরসনে কাজ করতে চাই।’

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ

চৌদ্দগ্রামে কেন্দ্র দখল করে দাঁড়িপাল্লায় সিল মারার অভিযোগ, ফলাফল প্রত্যাখ্যান

ফরিদপুরে ভোটের তর্কের জেরে হামলা ও বাড়িঘরে ভাঙচুর, আহত ১১

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপি প্রার্থীর