হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৭৭ হাজার ভোটে ফজলুর রহমানের বিশাল জয়

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

কেন্দ্র থেকে সংগৃহীত রেজাল্ট শিটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। ধানের শিষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট।

এই আসনে মোট ১৫১টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে পাওয়া রেজাল্ট শিটের ভিত্তিতে বেসরকারি এই ফলাফল জানা গেছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ১৮২ জন, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ১৬৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪ জন।

ফরিদপুরে তিন আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বরগুনা-১ আসনে হাতপাখার জয়

পিরোজপুর-৩ আসনে ধানের শীষের রুহুল আমিন দুলাল বিজয়ী

কুড়িগ্রাম-১ আসনে জয়ী জামায়াতের আনোয়ারুল ইসলাম

মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক

রংপুরে ছয় আসনেই জামায়াত জোটের একচ্ছত্র জয়

৩০ বছরের নৌকার ঘাঁটি এবার ধানের শীষের

সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের সেলিম রেজা বিজয়ী

গাইবান্ধা-১ আসনে লাখো ভোটের ব্যবধানে বিজয়ী জামায়াতের মাজেদুর রহমান