হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় গ্রেপ্তার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

এর আগে ২৩ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাধন চন্দ্র মজুমদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

গত বছর ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার টাকার জ্ঞাত আয়ের সাথে সংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এই অভিযোগে মামলা দায়ের করে দুদক।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে কারাগারে আছেন।

গত বছর ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়।

গত ২৩ জানুয়ারি সাধন চন্দ্রের আয়কর নথি শব্দের নির্দেশ দেন একই আদালত।

ছুটির তৃতীয় দিনেও ট্রেনের ছাদে তিল ঠাঁই নেই, মই বেয়ে উঠে বাড়িতে রওনা

খুলনায় যুবদল কর্মী রাসু হত্যায় আটক যুবককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

চাঁদপুরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক, টহল বাড়ানোর দাবি

জেলে পরিবারে নেই ঈদ আনন্দ

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে আরও ৫-৭ ঘণ্টা

ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ঈদযাত্রা: যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়