হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাতে মিনিবাসের ধাক্কায় নিহত ২

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকায় লেগুনাতে মিনিবাসের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মীর হাজিরবাগের ঘুন্টিঘর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে একজন। নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহতাবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুলের বাড়ি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে। তাঁর বাবার নাম সালাম মৃধা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আর নিহত সাইফুলের বাসা গেন্ডারিয়া এলাকায়। তাঁর বাবার নাম লোকমান খন্দকার। তিনি একটি মোটর পার্টসের দোকানে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে পথচারীরা তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁর নাম জানা যায়নি।

মো. ফারুক আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, মীর হাজারীবাগের ঘুন্টিঘর এলাকায় একটি লেগুনা যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুরশাহ পরিবহনের একটি মিনিবাস সামনে থেকে লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুজন মারা যায়।

এসআই আরও জানান, ঘটনার পরপরই বাহাদুরশাহ পরিবহনের ওই মিনিবাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। লেগুনাটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীকে মারধর, থানায় মামলা

সড়কে প্রাণ গেল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার

ওসিকে গালাগালের অভিযোগ: উপজেলা বিএনপি সভাপতি আটক

ঢাকায় পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

দলীয় নয়, আমরা জনগণের সরকার গঠন করব: তথ্যমন্ত্রী

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

রাজউকের উচ্চমান সহকারী ফাতেমার আয়কর নথি জব্দের নির্দেশ

রাজধানীতে বৃদ্ধা খুন: গৃহকর্মী ও চোরাই স্বর্ণের ক্রেতা গ্রেপ্তার

জাহাজ বাড়িতে জঙ্গি নাটক: হাসিনাসহ ৫ জনকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ