হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এই কমিটি ঘোষণা করা হয়।
১৭ সদস্যের এই কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহসাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার ও দৈনিক কালবেলার প্রতিনিধি শরীফ উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ বৈশাখী টিভির প্রতিনিধি মো. সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মো. ছানু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী।
কার্যকরী কমিটির অন্য ১০ সদস্য হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক মো. ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন সংবাদপত্রের স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না সংবাদপত্রের সম্পাদক রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সংবাদপত্রের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, দৈনিক আজকালের খবর সংবাদপত্রের হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ ও দৈনিক সাহসী কণ্ঠ সংবাদপত্রের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন।