হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর অংশে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষ এক জায়গায় আটকে রয়েছেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর থেকে মহাসড়কে যানজট দেখা দিয়েছে। চট্টগ্রামমুখী লেনের সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে বন্দরের মদনপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতির কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা থেকে ব্যবসায়িক মালামাল নিয়ে কুমিল্লা যাচ্ছেন রফিক। তিনি বলেন, ‘গাড়িতে উঠে মৌচাক বাসস্ট্যান্ডের সামনে প্রায় ২৫ মিনিট ধরে আটকে আছি। মাত্র দেড় ঘণ্টার পথ এখন কত সময় লাগবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’

আঞ্চলিক বাসের দুই চালক জানান, সড়কে গাড়ির চাপ বেশি এবং মদনপুরে এশিয়ান হাইওয়ের সংস্কারকাজের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর বলেন, ‘গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট তৈরি হয়েছে। মূলত মদনপুর এলাকায় সড়ক সংস্কারকাজের কারণে গাড়ি ধীরগতিতে পারাপার হচ্ছে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি লেবুর দাম ৪০ টাকা

যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

কেন্দ্রীয় কারাগারের এক আসামির ঢামেকে মৃত্যু

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি’: স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

টেকনাফের পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি