হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঢুকে ঘাস খায়।

এ ঘটনায় গরুটি খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুলাল মিয়া ও লিটন মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আজ দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুলাল মিয়া ও লিটন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, গরু খুঁটিতে বেঁধে রাখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পুলিশের লাঠিপেটায় আজকের পত্রিকার সাংবাদিকসহ আহত ৩

‘দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত’

কারাগার থেকে বের হয়ে ঘণ্টাখানেকের ব্যবধানে যুবক খুন

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ করলেন বিএনপি নেতা ও ব্যবসায়ীরা

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

টেকনাফে গহিন পাহাড়ে আগুন, আতঙ্কে বাসিন্দারা

জমি জালিয়াতি: যুগ্ম সচিবসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের

বিজিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি