হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজি, যুবদল নেতা গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

সুব্রত কুমার বিশ্বাস। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার সুব্রত কুমার বিশ্বাস শিবালয় উপজেলার উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং একই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের উথুলী-পাটুরিয়া মোড়ে যাত্রী ওঠানামার সময় সেলফি পরিবহনের একটি বাস থামলে সংঘবদ্ধ চক্র বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা আদায় করছিল।

অভিযোগ পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে সুব্রতকে আটক করে এবং তাঁর কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৫৬০ টাকা জব্দ করে। এ সময় চক্রের দু-তিনজন সদস্য পালিয়ে যায়।

এ বিষয়ে সেলফি বাস মালিক সমিতির প্রতিনিধি সুলতান হোসেন বলেন, ‘উথুলী মোড়ে সমিতির লোকজনকে সরিয়ে দিয়ে একটি চক্র জোরপূর্বক প্রতিটি বাস থেকে টাকা নিচ্ছিল। পুলিশকে বিষয়টি জানানো হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।’

চাঁদা আদায় প্রসঙ্গে উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, ‘চাঁদাবাজির বিষয়টি আমি পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। সুব্রত কুমার বিশ্বাস আমার কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। আমি এবং আমার দল কোনোভাবেই চাঁদাবাজিকে সমর্থন করি না। এ ঘটনায় আমার উপজেলা ও জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসকের দৌড়ে পাঁচ নেতা

কলেজের ভবনসহ জমি বেচে দিলেন অধ্যক্ষ

ভাটার মাটিতে সড়ক নষ্ট

অবকাঠামোতে ব্যয় হাজার কোটি, পানির দেখা নেই

৫৪৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়

ইফতারির মান ও দামে অসন্তোষ

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় স্বামীর পর মারা গেলেন স্ত্রী, নিহত বেড়ে ৪

মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

বান্দরবানে গহিন অরণ্যে ৪৩ একর পপিখেত ধ্বংস‎