হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সংঘর্ষে আহত দুই ব্যক্তিসহ স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ছাতিয়ান গ্রামে জামায়াতবিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এই পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া খাসমহল গ্রামে বিএনপির একটি পক্ষের লোকজনের হামলায় হোসাইন মোহাম্মদ নামের এক ইউপি সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাহারবাটি গ্রামে জামায়াতে ইসলামীর লোকজনকে ভোট দিতে বাধা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ছাড়া উপজেলার ছাতিয়ান গ্রামেও একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুটি স্থানের পরিবেশ এখন শান্ত রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভোটারদের উপস্থিতি অনেক ভালো। ভোট অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু হচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে। তবে প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর পড়ুন এখানে-

ফেসবুক লাইভে বিএনপি-সমর্থিত প্রার্থী জসিমের ভোট বর্জনের ঘোষণা

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

রংপুরে ভোটের ‘ঈদ’ শেষে চলছে গণনা

ইসলামী ফ্রন্ট প্রার্থীর সমর্থকদের ওপর বিএনপির হামলা, এজেন্টসহ আহত ৬

‘ভুলে’ ভোট দেওয়া হলো না মাজেদা খাতুনের, পোলিং কর্মকর্তা প্রত্যাহার

ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার নিয়ে উধাও, ভোট গ্রহণ সাময়িক বন্ধ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, বরিশালে যুবদল নেতা আটক

জোর করে ধানের শীষে সিল মারার চেষ্টা, ৩৮ ব্যালট বাতিল, আটক ৩

হাসপাতালের বেডে শুয়ে ভোটকেন্দ্রে আহত যুবদল নেতা

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু