হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ৪৬টি ব্যাংক হিসাবে থাকা ৩৩ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৩৩৫ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফ বাহাউদ্দিন নাছিমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, বাহাউদ্দিন নাছিম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশ-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের চেষ্টা করছে।

আবেদনে আরও বলা হয়, ‘অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ড পর্যালোচনায়, বর্ণিত ব্যাংক হিসাবগুলোতে সমূহে জনাব আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম) এবং তাঁর পরিবারের সদস্যবর্গ কর্তৃক ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ অর্থ লেনদেন ও জমা করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়। উক্ত হিসাবসমূহ হতে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। অতএব হিসাব সমূহের লেনদেন স্থগিত/অবরুদ্ধ করা আবশ্যক।’

শুনানি শেষে আদালত নাছিমের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের নির্দেশ দেন।

নির্বাহী পরিচালক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সংশ্লিষ্ট ব্যাংক সমূহের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক (বি. অনু. ও তদন্ত-২), দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা এবং অনুসন্ধান কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত।

ভুয়া সংগঠনের নামে বাড়ি ‘দখলের’ চেষ্টা, উচ্ছেদ করলেন বিএনপি নেতা

সাতক্ষীরা নাগরিক ঐক্যের সভাপতিসহ ২১৭ জন বিএনপিতে

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা কঠিন কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট এক দিন দেশদ্রোহিতা বলে প্রমাণিত হবে: জি এম কাদের

হাদি হত্যা: ফয়সালের সহযোগী রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সড়কে নিহত ১

মা খুন, হাসপাতালে নিতে গিয়ে ছেলে ধরা

ভোটটা তাকেই দেন, যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে: আসিফ

পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট-ভবনসহ জমি ক্রোক

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন