হোম > সারা দেশ

সাটুরিয়ায় ‘শহীদ সাদ চত্বর’ উদ্বোধন করল বিএনপি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদের নামে ‘শহীদ সাদ চত্বর’ উদ্বোধন করেছে স্থানীয় বিএনপি। সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে ‘বকুলতলাকে’ শহীদ সাদ চত্বর হিসেবে ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। 

আজ বুধবার সকালে বিএনপির সাটুরিয়া উপজেলার সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন এ চত্বরের উদ্বোধন করেন। 
 
নিহত আফিকুল ইসলাম সাদ উপজেলার দড়গ্রাম গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদ। পরে সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান। 

চত্বর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন—সাটুরিয়া উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান খান রোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম, দড়গ্রাম ইউনিয়নের বিএনপির সভাপতি বাবুল হোসেনসহ সাটুরিয়া উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে