হোম > সারা দেশ > পটুয়াখালী

আম কুড়িয়ে নেওয়ায় দুই শিশুকে পিটিয়ে আহত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

আহত আশিক ও জুবায়ের। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আম কুড়াতে গেলে দুই শিশুকে পিটিয়ে আহত করেছেন আমগাছের মালিক। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দশমিনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো কাউনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে ও দশমিনা পাইলট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. আশিক (১০) এবং জুলাশ মোল্লার ছেলে ও দশমিনা পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুবায়ের( ৮)। অভিযুক্ত মো. ইমাম মোল্লা (৫৫) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আশিক ও জুবায়ের প্রতিদিনের মতো খেলাধুলা করতে বের হয়েছিল। ইমাম মোল্লার আমগাছের নিচ দিয়ে যাওয়ার সময় আম পড়ে থাকতে দেখে দুই শিক্ষার্থী আম কুড়ায়। এটি দেখতে পেয়ে ইমাম মোল্লা তাদের দুজনকে আটকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে এলাকার লোকজন আহত আশিক ও জুবায়েরকে অটোরিকশাযোগে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশিকের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠান।

আহত আশিক বলে, ‘গাছের নিচে পড়ে থাকতে দেখে আম কুড়াতে গিয়েছিলাম। আমি গাছ থেকে আম পাড়িনি। ইমাম কাকা আমাকে আম কুড়াতে দেখে লাঠি নিয়ে পিটায় ও বুকে লাথি মারে। আমি অসুস্থ হয়ে পড়লে গাছের সঙ্গে বেঁধে রাখে।’

আশিকের বাবা মনির হোসেন বলেন,‘সামান্য আমের জন্য একজন ৫৫ বছরের মানুষ এভাবে শিশুদের মারধর করতে পারে, এটা ভাবতেই পারছি না। আমার ছেলেকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছি। আমার ছেলে বাঁচলে সব হবে।’

অভিযুক্ত ইমাম মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা। আমি কোনো বাচ্চাকে মারধর করিনি। ওরা আমার আমগাছ থেকে আম পাড়ছিল। ধাওয়া দিলে দৌড়ে চলে যায়।’

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চালু হবে: কে এম বাবর এমপি

হাতিয়ায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ৪

মাটির পুতুলে বৈশাখের বারতা, ব্যস্ত সময় কাটছে ফরিদগঞ্জের মৃৎশিল্পীদের

মানিকগঞ্জ থেকে জ্বালানি তেল জব্দ

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, নিহত ১ ও আহত ৩

কিশোরগঞ্জে হামের প্রাদুর্ভাব: তিন মাসে আক্রান্ত আড়াই শতাধিক, হাসপাতালে ৭৭

খুলনায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

লালমনিরহাটে বোনের শাবলের আঘাতে আহত ভাইয়ের মৃত্যু, আটক ২

ঘুষ খাওয়া আর ‘মল’ খাওয়া সমান: সংস্কৃতিমন্ত্রী

৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে ববি উপাচার্যকে ৫ কার্যদিবসের আলটিমেটাম