হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গীবাড়ীতে ১০ টাকায় ইফতারসামগ্রী, সুবিধা পেল পাঁচ শতাধিক পরিবার

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

আজ সকালে টঙ্গীবাড়ীর কামারখাড়া মাঠে ১০ টাকায় ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এতে উপকৃত হয়েছে পাঁচ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবার। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কামারখাড়া মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বল্পমূল্যের এই ইফতারির বাজারে প্রতিটি প্যাকেটে ছিল ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি বুট, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি ও ১ কেজি পেঁয়াজ।

আয়োজকেরা জানান, রমজানে সাধারণ মানুষের ইফতারের চাহিদা পূরণে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এমন আয়োজন নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তিদায়ক।

আজ সকালে টঙ্গীবাড়ীর কামারখাড়া মাঠে ১০ টাকায় ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সংগঠনের নেতারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের লক্ষ্য। রমজানে কোনো পরিবার যেন ইফতার থেকে বঞ্চিত না হয়, সে ভাবনা থেকেই এই কর্মসূচি।

এ সময় সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা, সাধারণ সম্পাদক মো. বিপ্লব হালদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. রবিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

শেখ রেহানার স্বামী শফিকের আয়কর নথি পর্যালোচনা করবে দুদক

সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত

র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন ও মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিস্ফোরণে ৯ দগ্ধ: ৪০ শতাংশ পোড়া নিয়ে মৃত্যু পর্তুগালপ্রবাসী সুমনের

রাতের আঁধারে দুই পানবরজে আগুন