হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন তাঁর বড় ভাই রুহুল আমিন (৩৪)।

আজ সোমবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। নিহত ও আহত দুই ভাই বেড়বাড়ি গ্রামের ছলেমান শেখের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন কলারোয়া উপজেলার বেড়বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮), তাঁর স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুলের পিতা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশে জনৈক আরিফুল ইসলামের একটি মুরগির খামার রয়েছে। সেই খামার থেকে ব্যাপক দুর্গন্ধ বের হয়। এ নিয়ে বিকেলে তাঁর স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বাড়ি থেকে ছুরি এনে আরিফুল ইসলাম তাঁর স্বামী ইব্রাহিম ও ভাশুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফারজানা রহমান জানান, হাসপাতাল আনার আগেই ইব্রাহিম হোসেন মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের লাঠিপেটায় আজকের পত্রিকার সাংবাদিকসহ আহত ৩

‘দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত’

কারাগার থেকে বের হয়ে ঘণ্টাখানেকের ব্যবধানে যুবক খুন

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ করলেন বিএনপি নেতা ও ব্যবসায়ীরা

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

টেকনাফে গহিন পাহাড়ে আগুন, আতঙ্কে বাসিন্দারা

জমি জালিয়াতি: যুগ্ম সচিবসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের

বিজিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি