হোম > সারা দেশ > ঢাকা

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

প্রতীকী ছবি

‎‎রাজধানীর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপিঠ স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ ‎রোববার দুপুরে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

‎এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ বি এম মিরাজুল ইসলাম চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন। নামোল্লেখ করা চারজন হলেন মজিবুর রহসান মধু, সাইফুল ইসলাম বাবু, তুহিন ইসলাম ও নয়ন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উত্তর যাত্রাবাড়ী এলাকার ১১-১২ জন ব্যক্তি সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজে ঢুকে বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকায় তাঁদের পছন্দের নাম না থাকায় প্রধান শিক্ষক এ বি এম মিরাজুল ইসলামকে তার কক্ষে আটকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও তাঁকে মারধর করেন। এ সময় জোর করে তাঁর কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়া হয়। হামলাকারীরা অন্য শিক্ষকদেরও হুমকি দেয়। বিষয়টি কাউকে জানালে প্রধান শিক্ষক ও তাঁর পরিবারকে এলাকাছাড়া করারও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ‎যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা, জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর এবং হুমকির ঘটনায় প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘ভাই’ বলায় চটলেন এসি ল্যান্ড

মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান

রাজধানীতে হত্যা মামলার আসামি ‘চাপাতি শাওন’ গ্রেপ্তার

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে তেলবাহী লরিতে আগুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: পরওয়ার