হোম > সারা দেশ > চট্টগ্রাম

পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে পতেঙ্গার নৌঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। গতকাল শুক্রবার পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় র‍্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে। র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন।

এর আগে গত ১২ মার্চ পতেঙ্গার একই ঘাটে একটি বাল্কহেড থেকে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব। বিপুল পরিমাণের এসব ইয়াবা সমুদ্রপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল বলে জানায় র‍্যাব।

অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

রেশমশিল্প ধরে রাখতে বোসনির পরবর্তী প্রজন্ম তৈরি করতে হবে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

ত্রাণ বিতরণে দল-মত দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৭ শিশু

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

তুমি ফেল, ছয় মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

একসঙ্গে জন্মানো ৫ শিশুকে লালন-পালনে আর্থিক সংকটে পরিবার