হোম > সারা দেশ > ঢাকা

ব্যাংকার মামাতো বোনের ‎২৭ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করেন সাকিব, জুয়েলার্স মালিকসহ গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ব্যাংকারের নাম তাজরীন খান আদ্রিতা। তাঁর বাসা থেকে ২৭ লাখ টাকার স্বর্ণালংকার ও দুই লাখ টাকা চুরি করেছে তাঁরই আপন মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০)। পরে সেসব অলংকার বিক্রি করেন মানিকনগরের ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে।

এ ঘটনায় মামলার পরে গত রোববার অভিযুক্ত সৌমিক ও চোরাই অলংকার ক্রেতা দোকানি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে মুগদা থানা-পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

‎পুলিশ জানায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে ভুক্তভোগী পরিবারটির বাসার আলমারির ড্রয়ারে থাকা ১১ ভরি স্বর্ণালংকার চুরি করে সৌমিক। এসব অলংকারের বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ টাকা। চুরি হওয়া অলংকারের মধ্যে ৫ ভরি ওজনের অলংকার সেট, দুই ভরির ৩টি চেইন, এক ভরির ৩টি ব্রেসলেট, এক ভরির দুটি চুরি, এক ভরির ৪ জোড়া স্বর্ণের কানের রিং রয়েছে। এ ছাড়া ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করেন। এ ঘটনায় সৌমিককে পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা অস্বীকার করে এবং চোরাই অলংকার মানিকনগরের মায়মুনা জুয়েলার্সে বিক্রির কথা অস্বীকার করেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করেন আদ্রিতা। এ ঘটনায় রোববার প্রথমে সৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হেসেনকেও গ্রেপ্তার করা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, স্বর্ণ চুরির ঘটনায় থানায় মামলা করে হয়েছে। এ ঘটনায় চোর এবং জুয়েলার্সের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের ৫ আসন: বিদ্রোহীদের চাপে বিএনপি

পাবনা-৩ ও ৪ আসন: হামলা-ভাঙচুরে বাড়ছে উত্তাপ

সবজির পিরামিডে পুষ্টির পাঠ

সার নিয়ে কারসাজি, বিপাকে কৃষকেরা

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর ইট-রড খুলে নিলেন ইউপি চেয়ারম্যান, দুর্ভোগ

বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ জামায়াত প্রার্থীর, মোটরসাইকেল ভাঙচুর

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা-ভাঙচুর

পাবনায় ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা, যুবদলের ৬ জন বহিষ্কার

রাজধানীর মীরবাগে বিএনপি-সমর্থিত কোদাল মার্কার মিছিলে হামলা, আহত ৩

রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান