হোম > শিল্প-সাহিত্য

অধ্যাপক আলমগীর হাইয়ের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন

বিজ্ঞপ্তি

মৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: বিজ্ঞপ্তি

মৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।

চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক, নাট্যশিল্পী এবং নাট্যকার খায়রুল আলম সবুজ এবং ক্যাপটেন (অব.) আবদুস সবুর খান, চেয়ারম্যান অপসোনিন ফার্মা লিমিটেড, প্রধান সমন্বয়ক অধ্যাপক খালেদা আখতার এবং সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী আবদুল মান্নান। সভাপতি বিকেল ৫টার দিকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা। এই একক চিত্র প্রদর্শনী ১২-১৮ এপ্রিল, ২০২৫ পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রায় ৮৩ বছর বয়সে অপেশাদার শিল্পী অধ্যাপক আলমগীর হাই প্রথম আঁকিয়ে পরিচয়ে আত্মপ্রকাশ করলেন।

‘পানু পাল নাট্যপদক’ পেলেন ‘আনর্ত’ সম্পাদক রহমান রাজু

বিশ্ব মহারাজার লিমেরিক

সমধারা দ্বাদশ কবিতা উৎসব ২৫ এপ্রিল

কবি সিকান্দার আবু জাফরের ১০৭তম জন্মদিন আজ

সাঙ্গ হলো প্রাণের মেলা

বইমেলায় প্রান্ত সাহার প্রথম বই

রহস্য, অরণ্য আর বিস্ময়ের অভিযানে—বইমেলায় ইশতিয়াক হাসানের নতুন ৩ বই

নারীদের কথা শোনে পুণ্যবান

উপন্যাসের চাহিদা ফুরিয়ে যায়নি

পৃথিবীর একটি গল্প