হোম > নারী

টাঙ্গাইলে নারী ও নবজাতক হত্যা: দ্রুত তদন্ত ও বিচারের দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা নারী ও নবজাতকের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

গত ২০ এপ্রিল সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর পাড়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার সময় ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। জেএনএনপিএফ তাদের এক বিবৃতিতে জানায়, একজন নারী ও নবজাতকের সঙ্গে ঘটা এই অমানবিক ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। সংগঠনটি দাবি জানায়, এ ধরনের ঘটনা নারী ও শিশুর নিরাপত্তা এবং সুরক্ষাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই নৃশংসতা কেবল একটি জীবন কেড়ে নেয়নি। এটি সামাজিক নিরাপত্তার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

লাশ উদ্ধারের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত না হওয়া এবং অপরাধীদের আইনের আওতায় আনতে না পারাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছে জেএনএনপিএফ। অজ্ঞাতনামা নারী ও শিশু হিসেবে এ ঘটনাটি যেন চাপা পড়ে না যায়, তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে সংগঠনটি মনে করে। অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে তারা।

আমরা নারীরা যখন পড়ে যাই, জ্ঞানী হয়ে উঠে দাঁড়াই—শাকিরা

শেষরক্ষা হলো না, সিঙ্গাপুরে ফিলিস্তিনের পক্ষে মিছিল করা সেই তিন নারীকে জরিমানা

নারী জোগায় জ্বালানি, শাসনে পুরুষ: বিপ্লবে লৈঙ্গিক বৈষম্যের লড়াই

নিজের শিল্পকর্মের কপিরাইট স্বত্ব বুঝে নিন

বাঁশ-বেতে বোনা পাহাড়ি ঐতিহ্যের গল্প

বাংলা সাহিত্যের গীতিকবি মাহমুদা

সব যুদ্ধের প্রথম শিকার নারী

জলের গভীরে জান্নাতির জয়যাত্রা

ব্যক্তিত্বের সমস্যার প্রভাব সুদূরপ্রসারী হয়ে থাকে

পেঙ্গুইনের জন্য নিবেদিত পি ডি বোরসমা