হোম > ল–র–ব–য–হ

মেনুতে খাসির পায়া নেই, বিয়ে ভেঙে দিল বরপক্ষ

বিয়ের গেট ধরা, যৌতুকের টাকা—কত কিছু নিয়েই বর ও কনেপক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। কখনো কখনো বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত গড়ায়। তাই বলে মেনুতে খাসির পায়া না থাকায় উঠে গেল বরপক্ষ!

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনের বাড়ি নিজামাবাদ ও বরের বাড়ি জাগতিয়াল। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। তবে খাবারে খাসির পায়া না দেওয়ায় ওই বিয়ে ভেঙে যায়!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কনের পরিবার বিয়েতে নিমন্ত্রিত বরের আত্মীয়দের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করে।

বাগদান সম্পন্ন হওয়ার পরই অতিথিরা খেয়াল করেন, খাসির পায়া দেওয়া হচ্ছে না। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ যখন নিশ্চিত করে যে খাসির পায়ার আয়োজন নেই, তখনই তা সংঘর্ষে রূপ নেয়।

কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।

স্থানীয় থানা-পুলিশ বারবার বরপক্ষকে ঝগড়া মিটিয়ে ফেলতে বলে। তবে বরপক্ষ এ ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করে কোনো কথা শুনতে রাজি হয়নি।

বরপক্ষের দাবি, কনের পরিবার ইচ্ছা করে মেনুতে খাসির পায়া রাখেনি। বিষয়টি তাদের কাছে লুকানো হয়েছিল। শেষ পর্যন্ত বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।

অনেকে বলছেন, এ ঘটনা তেলেগু ছবি ‘বালাগাম’-এর কাহিনির সঙ্গে মিলে যায়। গত মার্চে মুক্তি পাওয়া এ ছবিতে খাসির পায়া না দেওয়ায় বিয়ে ভেঙে যায়।

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ শিশুদের কার কী পরিণতি

লটারিতে রাতারাতি কোটিপতি হওয়া বৌদ্ধ সন্ন্যাসী যে ঘোষণা দিলেন

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ

বিশ্বকাপে শুধু খেলা দেখেই ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দুই তরুণ, কীভাবে

১০ বছরে ডাউনিং স্ট্রিট ছাড়লেন ছয় প্রধানমন্ত্রী, রয়ে গেল ল্যারি নামের সেই বিড়াল

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে