হোম > ল–র–ব–য–হ

বিদ্যুৎকেন্দ্রে ঢুকে পড়ল বিশাল অজগর

মাঝে মাঝে এমন অদ্ভুত কারণে আপনার এলাকার বিদ্যুৎ চলে যাবে, যা কল্পনা করাটাও কঠিন। যেমনটা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের রাজধানী শহর লখ্‌নৌর একটি এলাকার বাসিন্দাদের বেলায়। সেখানে বিদ্যুৎ-বিভ্রাটের কারণ হয়ে দাঁড়ায় বিশাল একটি অজগর।

লখ্‌নৌর একটি পাওয়ার হাউস বা বিদ্যুৎকেন্দ্রে ঢুকে পড়েছিল বিশাল এক অজগর। গতকাল শনিবার পাওয়ার হাউসের বেড়ার গায়ে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখা যায় অজগরটিকে। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

ওই বিদ্যুৎকেন্দ্রের অবস্থান ক্লাইড রোডে। কীভাবে অজগরটি এর সীমানায় ঢুকে পড়ল তা পরিষ্কার নয়। শেষ পর্যন্ত এটিকে উদ্ধারের জন্য সাময়িকভাবে ওই এলাকার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। উদ্ধার অভিযানে বিদ্যুৎ ও বন বিভাগের কর্মীরা অংশ নেন।

গত বছর লখ্‌নৌর শক্তি ভবন নামের একটি দালান থেকে একটি সাপ উদ্ধার করা হয়। শহরের অনেক সরকারি কর্মকর্তার বসবাস ওই ভবনে।

জুয়ার নেশায় ১৪ জনকে বিয়ে লাস ভেগাসের নারীর

বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও

খাসি খাওয়ানোর কথা বলে মুরগির মাংস, বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, আহত ১২

চার্জ দেওয়ার টাকা নেই, বিদ্যুৎ বিলের জন্য ‘ভিক্ষা’ করছে রোবট

মাদক কারবারি ধরতে গিয়ে গাড়ি খোয়াল পুলিশ

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ শিশুদের কার কী পরিণতি

লটারিতে রাতারাতি কোটিপতি হওয়া বৌদ্ধ সন্ন্যাসী যে ঘোষণা দিলেন

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ