হোম > ল–র–ব–য–হ

দেড় ঘণ্টায় ১০১ তলা ভবন বেয়ে চূড়ায় উঠে তাক লাগানো কে এই মার্কিন নাগরিক

আজকের পত্রিকা ডেস্ক­

আগের দিন তাইপে ১০১ ভবনে দড়ি ছাড়া বেয়ে ওঠার পরিকল্পিত অভিযান স্থগিত হওয়ার পর স্থান ত্যাগ করছেন অ্যালেক্স হোনল্ড। ছবি: এএফপি

নিরাপত্তার জন্য কোনো দড়ি বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাইওয়ানে একটি আকাশচুম্বী ভবনে আজ রোববার সফলভাবে আরোহণ করেছেন যুক্তরাষ্ট্রের আরোহী অ্যালেক্স হোনল্ড।

বিবিসি জানিয়েছে, ১০১ তলাবিশিষ্ট ভবনটির নাম ‘তাইপেই ১০১’। ৫০৮ মিটার (১ হাজার ৬৬৭ ফুট) উঁচু এই ভবন ইস্পাত, কাচ ও কংক্রিট দিয়ে নির্মিত এবং এর নকশা বাঁশের কঞ্চির মতো।

দড়ি বা কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ৯১৫ মিটার (৩ হাজার ফুট) উঁচু গ্রানাইট পাহাড় ‘এল ক্যাপিটান’ আরোহণ করা প্রথম ব্যক্তি হিসেবে হোনল্ড বিশ্বজুড়ে পরিচিত।

তাইওয়ানের ওই ভবনে তাঁর আরোহণ গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

তাইওয়ানের রাজধানীতে হোনল্ডের এই আরোহণ নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার করা হয়। নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তাহলে সরাসরি সম্প্রচার কিছুটা বিলম্বিত করা হবে।

ভক্তরা জানালার ওপাশ থেকে হাত নেড়ে অ্যালেক্স হোনল্ডকে উৎসাহ জোগান। ছবি: এএফপি

হোনল্ড মাত্র ১ ঘণ্টা ৩১ মিনিটে এই আরোহণ সম্পন্ন করেন এবং এই সাফল্যকে কেবল একটি শব্দে উদ্‌যাপন করেন—‘সিক’ (দুর্দান্ত)।

এই টাওয়ারে আরোহণ করা অন্য ব্যক্তির রেকর্ডের অর্ধেকের কম সময়ে হোনল্ড এটি সম্পন্ন করেছেন।

এর আগে ফরাসি নাগরিক আলাঁ রবার্ত, যিনি নিজেকে ‘স্পাইডারম্যান’ বলে পরিচয় দেন, ‘তাইপেই ১০১’-এর চূড়ায় পৌঁছাতে চার ঘণ্টা সময় নিয়েছিলেন। সে সময় এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন এবং রবার্ত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে আরোহণ করেছিলেন।

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট শিয়াও বি-খিম মার্কিন আরোহী হোনল্ডকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি স্বীকার করছি, দৃশ্যটি দেখতে সম্ভবত আমারও শরীর খারাপ লাগছিল। কারণ, এটি তাকিয়ে দেখা প্রায় অসম্ভব।’

ভবনের চূড়ায় হোনল্ডকে অভ্যর্থনা জানান তাঁর স্ত্রী। তিনি আরোহণের সময় বাতাস ও প্রচণ্ড তাপ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

অবশ্য আরোহণের সময় আরও একটি বিড়ম্বনা ছিল।

আজ ২৫ জানুয়ারি তাইপে ১০১ ভবনের চূড়া থেকে দুই হাত উঁচু করে উদ্‌যাপন করছেন যুক্তরাষ্ট্রের রক ক্লাইম্বার অ্যালেক্স হোনল্ড। ছবি: এএফপি

হোনল্ড যখন ৮৯তলায় পৌঁছান, তখন ভক্তরা জানালার ওপাশ থেকে হাত নেড়ে তাঁকে উৎসাহ দিচ্ছিলেন। ভবনের দেয়ালে ঝুলে থাকা হোনল্ডের মুখোমুখি ছিলেন তাঁরা।

সেই মুহূর্তের ভিডিও হোনল্ড এবং নেটফ্লিক্স ইনস্টাগ্রামে শেয়ার করেছে; যেখানে দেখা যায় কোনো কিছুতেই বিচলিত না হয়ে তিনি তাঁর আরোহণ চালিয়ে যাচ্ছেন।

হোনল্ড তাঁর কর্মজীবনে অসংখ্য ঝুঁকিপূর্ণ আরোহণ সম্পন্ন করেছেন। ‘এল ক্যাপিটান’ আরোহণের ওপর নির্মিত তাঁর ‘ফ্রি সোলো’ প্রামাণ্যচিত্র অস্কার জয় করেছিল।

গর্তে পড়ে অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরে পেলেন ‘ব্রেন ডেড’ নারী

ওমানে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় জালিয়াতি, বোটক্স-ফিলার প্রয়োগ নিয়ে তোলপাড়

রাস্তার পাশে ময়লা ফেলতে কুকুরকে প্রশিক্ষণ, সিসি ক্যামেরায় ধরা পড়লেন মালিক

১০৯ বছর আগে ৩৫ হাজার রুপি ঋণ ব্রিটিশ সরকারের, উদ্ধারে আইনের দ্বারস্থ দাতার পরিবার

কফি কিনতে গিয়ে ‘বিশ্বের সবচেয়ে ধনী’ হয়ে গেলেন এই নারী!

দ্বীপে কামোন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

বালিতে ভাইরাল বিকিনি চুরি, ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার মডেল

ভিডিও বানাতে গিয়ে ‘ডেভিল কাঁকড়া’ খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

এক সকালে ছেলেকে জুতা পরাতে গিয়ে বুঝলেন, দৃষ্টিশক্তি হারাচ্ছেন বাবা

অলিম্পিকে বেশি সময় উড়তে ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা