হোম > ল–র–ব–য–হ

ব্যস্ত সড়কে গাড়ির পথ আটকে দিল এক ভালুক

ব্যস্ত এক সড়কে গাড়িগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কারণ কোথা থেকে যেন রাস্তায় হাজির হয়ে গিয়েছিল একটি ভালুক। এমন কাণ্ড ঘটে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।

এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।

মঙ্গলবার, ১৪ মে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিউহল অ্যাভিনিউর কাছে ১৪ ফ্রিওয়ে। দিনের ব্যস্ততম সময়, সড়কটিতে প্রচুর গাড়ির ভিড়। কিন্তু ঠিক তখনই যানবাহনের চালক ও যাত্রীদের চমকে দিয়ে হেলতে-দুলতে রাস্তাটিতে উঠে আসে একটি ভালুক। ভিডিওতে দেখা যায়, ফ্রিওয়েতে যানবাহনের সামনে দিয়ে খুব ধীরেসুস্থে হেঁটে যাচ্ছে প্রাণীটি। সারি সারি গাড়ি দেখেও বিন্দুমাত্র বিকার ছিল না এর। তারপর অবশ্য এটি রাস্তা পেরিয়ে পাহাড়ের দিকে চলে যায়।

ঘটনাটির ভিডিও করা ড্যান কেনস জানান, ভালুকটির আচরণ উপস্থিত গাড়িচালকদের মধ্যে এর সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। ‘দেখে মনে হচ্ছিল এটি হাইবারনেশন বা শীতনিদ্রা থেকে কেবল জেগে উঠেছে। একে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত এবং কিছুটা বিভ্রান্ত বলে মনে হয়েছে।’ এবিসি নিউজকে ইমেইলে বলেন তিনি।

রাস্তায় অপ্রত্যাশিত এই বাধা সত্ত্বেও ভালুকটা রাস্তা পেরোনোর সময় গাড়িচালকেরা খুব ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন বলে জানান কেনস।

১২ কোটি টাকার বেশি দামি পিকাসোর ছবি মিলল মাত্র ১৪ হাজারে!

‘ভাই পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে’—ট্রাম্পের ইনবক্সে কে দিল এই পরামর্শ

আমেরিকার খাল-বিল এশিয়ান কার্পের দখলে, আতঙ্কে হেলমেট পরছেন জেলেরা

‘স্লোজামাস্তান’: মরুর বুকে এক আজব দেশ, যার নাগরিক বাংলাদেশিরাও

১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা

ফুটবল বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির ঘোষণা ভক্তের

সত্যিকারের নায়ক হতে সুপারপাওয়ার লাগেনি ইতালির স্পাইডার-ম্যানের

৭ বছর বয়সেই পেশাদার কার রেসার চীনের এক শিশু

বরকে ৮০ কোটি টাকা যৌতুক দিলেন চীনা নারী

৮ ঘণ্টা ওড়ার পর এয়ার ইন্ডিয়ার পাইলট জানলেন কানাডায় অবতরণের অনুমতি নেই