হোম > ল–র–ব–য–হ

একটি লাড্ডু কম পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনকল, তোলপাড়

আজকের পত্রিকা ডেস্ক­

একটি লাড্ডু কম পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনকল করেন কমলেশ সুখবাহা। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে স্বাধীনতা দিবস উদ্‌যাপনে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়েছিল। কিন্তু একটি লাড্ডু কম পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রামবাসী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করেন। মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এক গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা এখন ভিন্দ গ্রাম ছাড়িয়ে সারা ভারতে আলোচনা ও হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঘটনাটি ঘটে গ্রাম পঞ্চায়েত ভবনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে লাড্ডু বিতরণ করা হচ্ছিল। যখন কমলেশ খুশবাহার পালা আসে, তাঁকে একটি মাত্র লাড্ডু দেওয়া হয়। তিনি আরেকটি লাড্ডু চাইলে দেওয়া হয়নি।

এতে ক্ষুব্ধ হয়ে তিনি পঞ্চায়েত ভবনের বাইরে থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করে প্রতিবাদ জানান। অভিযোগে তিনি বলেন, পতাকা উত্তোলনের পর পঞ্চায়েত সঠিকভাবে মিষ্টি বিতরণ করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পঞ্চায়েত সচিব রবীন্দ্র শ্রীবাস্তব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এনডিটিভিকে বলেন, ‘ওই গ্রামবাসী বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। পিয়ন তাঁকে একটি লাড্ডু দিয়েছিল, কিন্তু তিনি দুটি লাড্ডু দেওয়ার জন্য জোরাজুরি করেন। না পেয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোনকল করেন।’

এই অপ্রত্যাশিত ঘটনায় ড্যামেজ কন্ট্রোলের অংশ হিসেবে পঞ্চায়েত বাজার থেকে এক কেজি মিষ্টি কিনে অভিযোগকারীকে শান্ত করার সিদ্ধান্ত নিয়েছে!

তবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়, ২০২০ সালের জানুয়ারিতে একই জেলার একজন গ্রামবাসী একটি ত্রুটিপূর্ণ টিউবওয়েল নিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করেছিলেন। তখন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী জবাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘অভিযোগকারী পাগল, তাঁর মৃগীরোগের সমস্যা আছে। তার পুরো পরিবারেরই মৃগীরোগ আছে। টিউবওয়েলটি ত্রুটিপূর্ণ নয়, তাঁর মন ত্রুটিপূর্ণ। পুরো পিএইচই বিভাগ জানে যে এই লোক আমাদের মেকানিকের জামাও ছিঁড়ে ফেলেছিল। এখন চীনা যুদ্ধের সময় এসেছে, যা একটি গেরিলা নীতি। টিউবওয়েলটি উপড়ে ফেলে অভিযোগকারীর বুকে কবর দেওয়া হবে।’

কর্মকর্তার এমন মন্তব্যের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে তিনি দাবি করেন, আইডি হ্যাকড হয়েছিল।

নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী

পুরুষকণ্ঠ শুনতে পাচ্ছেন না এক তরুণী

ভুল চিকিৎসায় কোমায় কনে, তিন মাস পর বিয়ের দুদিন আগে ফিরল জ্ঞান

হার্ট অ্যাটাকের পর ৪০ ঘণ্টা বন্ধ হৃৎস্পন্দন, ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন চীনা ব্যক্তি

যমজ বোনের পিতা আলাদা, কীভাবে সম্ভব

ছেলেকে ক্যানসারের রোগী সাজিয়ে মায়ের বিলাসী জীবন, ৪ বছরের জেল

টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ

স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দেখিয়ে বিবাহবিচ্ছেদ নারীর, হাইকোর্টের দ্বারস্থ মধ্যবয়সী ব্যক্তি

শৈশবে গিলে ফেলা থার্মোমিটার ২০ বছর পর ২০ মিনিটের অস্ত্রোপচারে উদ্ধার

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ২৫ কোটি টাকায়!