হোম > ল–র–ব–য–হ

‘তরুণ হতে অনেক বেশি সময় লাগে’

ল-র-ব-য-হ ডেস্ক

১. জ্ঞানী মানুষকে কেবল শত্রুদের ভালোবাসতে জানলেই হবে না, বন্ধুদের ঘৃণা করতেও জানতে হবে। 
জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে (১৫ অক্টোবর, ১৮৪৪—২৫ আগস্ট, ১৯০০)। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

২. তরুণ হতে অনেক বেশি সময় লাগে। 
স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসো (২৫ অক্টোবর, ১৮৮১—০৮ এপ্রিল, ১৯৭৩)। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

৩. বিজ্ঞান হলো সুসংহত জ্ঞান, আর প্রজ্ঞা হলো সুসংহত জীবন। 
মার্কিন দার্শনিক ও লেখক উইল ডুরান্ট (০৫ নভেম্বর, ১৮৮৫—০৮ নভেম্বর, ১৯৮১)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

৪. কবিরা বড় বড় জ্ঞানের কথা বললেও সেগুলো তাঁরা নিজেরাই বোঝেন না। 
গ্রিক দার্শনিক প্লেটো (আনুমানিক খ্রিষ্টপূর্ব ৪২৭—আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩৪৭)। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

৫. কেউই আসলে কিছুই জানে না। যা জানে, তা হয় ধার করা, নয়তো ভাড়া করা।’ 
ইংরেজ ঔপন্যাসিক ইয়ান ম্যাকওয়ান (২১ জুন, ১৯৪৮—  )। ছবি: ফেসবুক থেকে নেওয়া