হোম > ল–র–ব–য–হ

বিয়ারের কারখানার রং মিশে বন্দরের পানি হয়ে গেল রক্তলাল

জাপানের একটি বন্দরের জল হয়ে ওঠে রক্তলাল। আর এটা দেখে স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তবে পড়ে যখন ঘটনার কারণ জানা যায় তখন দূর হয় তাঁদের দুশ্চিন্তা। একটি বিয়ার কারখানায় শীতলীকরণ বা কুলিং সিস্টেমের ছিদ্র চুঁইয়ে রাসায়নিক ছড়িয়ে পড়াই এ ঘটনার জন্য দায়ী। 

ওরিয়ন ব্রিউয়ারিজ নামের কারখানাটির সূত্রে জানা যায়, খাদ্যদ্রব্য বর্ণিল করতে ব্যবহৃত একটি রঞ্জক ছিদ্র গলে চুঁইয়ে নদীতে পড়ায় এমন লাল রঙা হয়ে ওঠে পানি। তবে তাঁরা নিশ্চিত করেছে এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। 

ঘটনাটি ঘটে জাপানের ওকিনাওয়ার নাগো সিটিতে। তবে সেখানকার বাসিন্দাদের এমন একটা সমস্যা ও দুশ্চিন্তায় ফেলার জন্য প্রতিষ্ঠানটি ক্ষমা চেয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

এদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রক্তলাল পানিকে উল্লেখ করেছেন, ‘ভয়াবহ হিসেবে’, কেউ আবার লিখেছেন একে দেখে ‘বিষাক্ত’ মনে হচ্ছিল। 

এদিকে যে রঞ্জকটি এর জন্য দায়ী সেটির নাম প্রোপিলিন গ্লাইকল। ইউএস হ্যালথ অথরিটি জানিয়েছে, প্রোপিলিন গ্লাইকল খাবারে ব্যবহারের জন্য সাধারণত নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে নাগো সিটির বাসিন্দাদের দুশ্চিন্তার আর তেমন কোনো কারণ আছে বলে মনে হয় না। 

জাপানি সংবাদমাধ্যমের সূত্রে জানা যায় কারখানার কোনো একটি শীতলীকরণ বা কুলিং সিস্টেমে ছিদ্রটি হয় গত মঙ্গলবার। তারপর বৃষ্টির পানি নিষ্কাশনের জায়গা দিয়ে বের হয়ে এটি নদীর জলে গিয়ে মিশে। 

ওরিয়ন ব্রিউয়ারিজের প্রেসিডেন্ট হাজিমি মুরানো জাপানি সংবাদমাধ্যমকে জানান, ছিদ্রটি কীভাবে হয়েছে তদন্ত করে দেখছেন তাঁরা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়েও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, মাছের জন্য বিখ্যাত নাগোর নাম আছে আনারস খামারের জন্যও। এদিকে অরিয়ন এমন এক ধরনের বিয়ার তৈরি করে যেটি বেশ হালকা। এ ধরনের বিয়ার উষ্ণমণ্ডলীয় ওকিনাওয়া অঞ্চলের স্বকীয় বৈশিষ্ট্য, যা জাপানের মূলভূমির থেকে আলাদা।

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী

রানি মৌমাছির কাণ্ডে ভাইরাল ভারতীয় যুবকের শ্বাসরুদ্ধকর ৩০ মিনিট

‘চাচাতন্ত্রী’ ভারত

বিমানবন্দরে মসলাকে হেরোইন ভাবায় ৫৭ দিন কারাগারে ভারতীয় ব্যবসায়ী

কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন