হোম > প্রযুক্তি

ম্যাকের পোর্ট বা কিবোর্ডে পানি ঢুকলে সতর্ক করবে অ্যাপল

অনেক সময় ব্যবহারকারীর অজান্তে পানি বা তরল পদার্থ কম্পিউটারে প্রবেশ করে ডিভাইসের ক্ষতি করতে পারে। এজন্য ‘লিউকুইডডিটেকশন’ নামে নতুন ফিচার নিয়ে এল অ্যাপল। ম্যাকের পোর্ট ও কিবোর্ডে পানি বা তরল পদার্থ ঢুকলে নতুন ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

ম্যাকওএস সোনোমার অপারেটিং সিস্টেমে নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। এর ফলে ম্যাকের ডিভাইসের ক্ষতির সম্ভাবনা কমে যাবে। 
 
ফিচারটি যেভাবে কাজ করে 
লিউকুইডডিটেকশন একটি ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া। এটি ম্যাকের টাইপ সি পোর্টে কাজ করে। পোর্টের ভেতর কোনো তরল পদার্থের উপস্থিতি যেমন–বৈদ্যুতিক প্রতিরোধের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন চিহ্নিত করে এই ফিচার। কোনো তরল পদার্থ চিহ্নিত করলেই সঙ্গে  সঙ্গে ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠাবে অ্যাপল। এর সঙ্গে যুক্ত অন্য ডিভাইসকে বিচ্ছিন্ন করার পরামর্শ দেবে অ্যাপল। ব্যবহারকারীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এই নোটিফিকেশন পাঠানো হবে। 

যেসব ম্যাক ব্যবহারকারী এই ধরনের ক্ষতি নিয়ে চিন্তিত তাদের টুলটি অনেক কাজে দেবে। টাইপ সি পোর্টে এমন পর্যবেক্ষণের মাধ্যমে ডিভাইস ঠিক করার ব্যয় কমানো যাবে এবং নষ্ট হওয়া থেকে ডিভাইসকে রক্ষা করা যাবে। 

অ্যাপলের সীমিত ওয়ারেন্টি তরল পদার্থের ফলে সৃষ্ট ক্ষতিকে কভার করে না। এমনকি পানি নিরোধক আইফোন ও অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও ওয়ারেন্টি। এজন্য তরল পদার্থ চিহ্নিত করতে অ্যাপল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। 

অ্যাপলের বিভিন্ন পণ্যে ‘লিকুইড কন্টাক্ট ইনডিকেটরস’ (এলসিআই) পাওয়া যায়। এগুলো এক ধরনের স্টিকার যেগুলো পানির সংস্পর্শে রং পরিবর্তন করে। প্রযুক্তিবিদদের জন্য এই সূচকগুলি ভিজ্যুয়াল সংকেত হিসাবে কাজ করে। কোনো ডিভাইস তরলের সংস্পর্শে এসেছে কিনা তা নির্ধারণ করতে এই স্টিকারগুলো সাহায্য করে। 

অ্যাপল নিজস্ব ওয়েবসাইটে বলছে, ম্যাকের ল্যাপটপ, কম্পিউটার ও অ্যাপলের ওয়্যার ও ওয়্যারলেস কিবোর্ডে এলসিআই যুক্ত করা হয়েছে, যাতে এই পণ্যগুলি তরলের সংস্পর্শে এলে তা চিহ্নিত করা যায়।

মাইক্রোসফট, গুগল ও এক্সএআই-এর এআই মডেল অবমুক্তের আগে পরীক্ষা করবে ট্রাম্প প্রশাসন

মিথ্যাচারের দায়ে ২৫ কোটি ডলার অর্থদণ্ড অ্যাপলের

ডুমস্ক্রলিং ঠেকাতে অন্য রকম অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যম মেটা-ডেটা রাখুন নিজের নিয়ন্ত্রণে

পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধনে দুবাইয়ে দ্য লুপ প্রজেক্ট

গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করবেন যেভাবে

দক্ষিণ আফ্রিকায় এআই দিয়ে এআইয়ের খসড়া নীতিমালা তৈরি, ধরা পড়ায় প্রত্যাহার

বিটিআরসিতে টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পশ্চিম তীরের ইসরায়েলি নাম মানচিত্র থেকে সরিয়ে ফেলল মাইক্রোসফট

৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন এখন হাতের নাগালে, কিন্তু উন্নত বিশ্ব বঞ্চিত কেন