হোম > প্রযুক্তি

টেলিকম খাতের সব লোকসানি কোম্পানিকে লাভজনক করার উদ্যোগ নিতে হবে: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৩০ জুনের মধ্যে টেলিকম খাতের সব লোকসানি কোম্পানিকে লাভজনক অবস্থায় উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ রোববার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। 

সভায় প্রোডাকটিবেলিটি, প্রোডাক্ট ডাইভারসিটি, প্রমোশন ও প্রসেস টু কানেক্ট কাস্টমার—এই চার শব্দের পি আদ্যক্ষরের ওপর কাজ করতে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ভিশন চারটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সোসাইটি। গত মেয়াদে আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি। আমরা প্রায় ৪০টি প্রকল্প চিহ্নিত করেছি, যেগুলো আমাদের যাত্রা শুরু করার জন্য বাস্তবায়ন করা দরকার। এই মেয়াদে আমাদের চ্যালেঞ্জ হলো—আমরা দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে চারটি স্তম্ভের অধীনে সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম তা নিশ্চিত করা।’ 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ এর অধীন দপ্তর ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।

যেসব ভুলে দ্রুত নষ্ট হয় চার্জিং কেব্‌ল, দীর্ঘস্থায়ী করার উপায় জানুন

হাজারো কর্মীকে স্বেচ্ছা অবসরে যেতে বলছে মাইক্রোসফট

কর্মীদের কি-বোর্ড ও মাউসের ওপর নজরদারি করছে মেটা

উইন্ডোজ ও মার্কিন সফটওয়্যার বর্জনের পথে ফ্রান্স, বছরে সাশ্রয় ৫ কোটি ডলার

এআই চ্যাটবট কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে

চীনের গবেষণা: অতিরিক্ত গরম হলেও বিস্ফোরিত হবে না ব্যাটারি

পদত্যাগ করছেন অ্যাপলের সিইও টিম কুক

গণনা জগতে আজও উজ্জ্বল শকুন্তলা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

মানুষকে হারিয়ে হাফ ম্যারাথনে রেকর্ড গড়ল রোবট