হোম > প্রযুক্তি

সতর্কতা সত্ত্বেও নগ্ন ছবি তৈরি করছে মাস্কের গ্রোক এআই

আজকের পত্রিকা ডেস্ক­

নতুন নিয়ন্ত্রণ আরোপের পরও ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক অনেক ক্ষেত্রে সম্মতি ছাড়া ব্যক্তিদের নগ্ন ছবি তৈরি করছে—এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধান।

রয়টার্সের ৯ জন প্রতিবেদক পরীক্ষা করে দেখেন, ব্যবহারকারীরা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পরও যে ছবিতে থাকা ব্যক্তি সম্মতি দেননি বা এতে তাঁরা অপমানিত ও ক্ষতিগ্রস্ত হতে পারেন, গ্রোক তবুও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করেছে।

পরীক্ষায় দেখা যায়, প্রথম ধাপে দেওয়া ৫৫টি অনুরোধের মধ্যে ৪৫টিতেই গ্রোক এমন ছবি তৈরি করে। পরে দ্বিতীয় ধাপেও উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেত্রে একই আচরণ দেখা গেছে। এসব ছবিতে সম্পূর্ণ নগ্নতা বা স্পষ্ট যৌন কর্মকাণ্ড না থাকলেও সেগুলো ছিল অপমানজনক ও যৌনভাবে উসকানিমূলক।

ইলন মাস্কের মালিকানাধীন এক্স ও এক্সএআই এ বিষয়ে রয়টার্সের পাঠানো প্রশ্নের জবাব দেয়নি। তবে প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবট চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও মেটার লামা সবগুলোই এমন অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং সম্মতি ছাড়া কনটেন্ট তৈরিকে অনৈতিক বলে জানিয়েছে।

এ ঘটনায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে গ্রোক এবং এক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট এবং যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আইন অনুযায়ী, এ ধরনের কনটেন্ট তৈরি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইতিমধ্যে গ্রোককে এ ধরনের কনটেন্ট তৈরি বন্ধের নির্দেশ দিয়েছেন। তদন্ত এখনো চলমান রয়েছে।

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করেছে ইরানিরা

কাজের ধরন বদলে দিচ্ছে হিউম্যানয়েড

গবেষণায় ডিজিটাল পাসপোর্ট কেন দরকার

১৪ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে অস্ট্রিয়া

শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি, লস অ্যাঞ্জেলেসে মেটা-গুগলকে ৬ মিলিয়ন ডলার জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মেটা-ইউটিউবকে দায়ী করে ক্যালিফোর্নিয়ার আদালতের রায়

রুশ হ্যাকারদের কবলে মার্কিন রাজনীতিক ও সামরিক কর্মকর্তারা

শিশুর নিরাপত্তাঝুঁকি: যুক্তরাষ্ট্রে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ওনলিফ্যানসের মালিক রাদভিনস্কি মারা গেছেন, রেখে গেছেন বিপুল সম্পত্তি

আইফোনও নিরাপদ না, ব্যবহারকারীদের ঘুম হারাম করতে পারে হ্যাকার: গবেষণা