হোম > প্রযুক্তি

পাঠাও: অ্যাপেই হবে ভাড়া নিয়ে দর কষাকষি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো কিছু কেনার সময় দরদাম করা আমাদের আদি ও অকৃত্রিম রীতি। অ্যাপে সে সুযোগ নেই। কিন্তু এবার রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও সেই সুবিধা আনছে। পাঠাও অ্যাপে এখন থেকে ভাড়া নিজেরাই নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা; অর্থাৎ করা যাবে ইচ্ছেমতো দরদাম!

আগের নিয়ম অনুযায়ী, একজন ব্যবহারকারী অ্যাপে গন্তব্য ঠিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট ভাড়া দেখতে পেতেন। মূলত ব্যবহারকারীর অবস্থান থেকে গন্তব্যের দূরত্ব, সময়সহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে পাঠাও অ্যাপের অ্যালগরিদম একটি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিত। ফলে ব্যবহারকারী এবং চালক তাঁদের কাঙ্ক্ষিত ভাড়ায় যাত্রা করতে পারতেন না। তবে পাঠাও সেবার নতুন মডেল অনুযায়ী আর অ্যাপের নির্ধারিত ভাড়ায় যাত্রা করতে হবে না যাত্রী ও চালকদের।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানিয়েছে, নতুন পদ্ধতিতে একজন ব্যবহারকারী অ্যাপের নির্দেশিত ভাড়ায় যাত্রার জন্য অনুরোধ পাঠাতে পারবেন। আবার নিজেদের পছন্দমতো ভাড়া ঠিক করেও অ্যাপ থেকে অনুরোধ করতে পারবেন। ব্যবহারকারীর অনুরোধ একসঙ্গে একাধিক চালকের কাছে চলে যাবে। যদি ব্যবহারকারীর অনুরোধ একাধিক চালক গ্রহণ করেন, সে ক্ষেত্রে ব্যবহারকারী তাঁর পছন্দমতো চালক বেছে নেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ওই ব্যবহারকারী গাড়ির মডেল থেকে শুরু করে চালকের রেটিং, ব্যবহারকারী থেকে চালকের দূরত্ব ইত্যাদি বিষয় বিবেচনা করবেন।

ঠিক একইভাবে একজন চালকও একাধিক অনুরোধ পেলে সেখান থেকে তাঁর যাত্রী বেছে নেওয়ার সুযোগ পাবেন। অথবা চালক নতুন করে ভাড়ার প্রস্তাব রাখতে পারবেন ব্যবহারকারীর কাছে। পাঠাও আশা করছে, এই সেবার ফলে চালকদের আয় বাড়ার পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ভাড়ায় যাত্রার সুযোগ পাবেন। এতে উভয় পক্ষেরই  লাভবান হওয়ার সুযোগ থাকছে।

পাঠাও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৫ সালে। শুরুতে প্রতিষ্ঠানটি কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলেও পরের বছরই চালু করে তাদের রাইড শেয়ারিং সেবা। যাত্রী ও চালকের সুবিধার্থে পাঠাও নিয়মিতই নতুন নতুন ফিচার যুক্ত করছে তাদের অ্যাপে।

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

পিএইচপি নিয়ে কেন এত হইচই, ইন্টারনেটে মহাবিপর্যয় যেভাবে ঠেকালেন এক স্বেচ্ছাসেবী

এআই-এর নামে ক্ষমতাবানদের সমাজ নিয়ন্ত্রণের ধান্দা: এআই গডফাদার

চলে এসেছে ইন্টারনেটে ঘ্রাণ পাঠানোর প্রযুক্তি

অন্তঃসত্ত্বা হওয়ার দোহাই দিয়ে ব্যান্ড ছাড়লেন এআই গায়িকা—বিস্মিত ভক্তরা

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকারি সংস্থাগুলো

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

তথ্য ব্যবহারে মিথ্যাচার, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

বড় সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে সরকারিসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ