হোম > প্রযুক্তি

বাংলাদেশকে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো বাংলাদেশকে ভ্যাট দিল গুগল। মে ও জুন মাস মিলিয়ে মোট ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে এ মার্কিন প্রযুক্তি জায়ান্ট। এর আগে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিআইএন নেয় বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। 

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট নিবন্ধন নিয়েছে প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএ–এর মাধ্যমে ভ্যাটের টাকা পাঠিয়েছে গুগল। মে মাসের ৫৫ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকা আর জুনের ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা দিয়েছে গুগল। 

গুগলের পরপরই ভ্যাট নিবন্ধন নেয় ই–কমার্স জায়ান্ট আমাজন ও বিশ্বসেরা বিনোদনধর্মী ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর আগে গত ১২ জুন ফেসবুক তিনটি পৃথক প্রতিষ্ঠান থেকে নিবন্ধন পেতে অনলাইনে আবেদন করে। যাচাই–বাছাই শেষে ১৩ জুন তারা অনুমোদন পায়। আর জুলাই মাসে সিটিব্যাংক এনএর মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয় ফেসবুকের বহুজাতিক নিরীক্ষা সংস্থা প্রাইসওয়াটারহাউসকুপারস, বাংলাদেশ।

ফেসবুক, গুগল, টিকটকের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিতে হবে নিবন্ধন, দিতে হবে কর

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স