হোম > প্রযুক্তি

এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

আজকের পত্রিকা ডেস্ক­

আবুধাবিতে আদিপেক ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্যাম অল্টম্যান। ছবি: সংগৃহীত

ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। তিনি বলেছেন, সমাজের ভবিষ্যৎ কেমন হবে, সেই সিদ্ধান্ত শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির প্রেক্ষাপটে এআই নির্মাতাদের দায়িত্বও ক্রমেই বাড়ছে।

আবুধাবিতে আদিপেক ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন অল্টম্যান। তিনি বলেন, এআইয়ের সক্ষমতা যত বাড়বে, এর নিরাপত্তা, জবাবদিহি এবং ভবিষ্যৎ নির্ধারণে মানুষের ভূমিকা নিয়ে তত বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসবে। এআইকে মানুষের সেবায় নিয়োজিত একটি হাতিয়ার হিসেবেই রাখতে হবে, সমাজের জন্য কোনটি ভালো, সেই সিদ্ধান্ত প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না।

এআইয়ের দ্রুত বিকাশ কর্মসংস্থান ও মানুষের কাজের ধরনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেও স্বীকার করেন তিনি। তাঁর মতে, কিছু প্রচলিত পেশা এআইয়ের কারণে ঝুঁকিতে পড়লেও নতুন সুযোগও তৈরি হবে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খাপ খাইয়ে নিতে হবে। একই সঙ্গে এআই ব্যবস্থাকে নিরাপদ রাখা এবং মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দায়িত্ব নির্মাতাদের ওপরই বর্তায়।

আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এআই গ্রহণের উদ্যোগের প্রশংসা করেন অল্টম্যান। তাঁর মতে, নতুন প্রযুক্তি গ্রহণে দেশটি বিশ্বের অন্যতম অগ্রসর রাষ্ট্র। সরকার, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে এআই যুক্ত করার ক্ষেত্রে দেশটির দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে জ্বালানি খাতে উন্নত এআই প্রযুক্তি ব্যবহারে ওপেনএআই ও আবুধাভিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২-এর সঙ্গে নতুন চুক্তি করেছে ইউএইর রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক।

চুক্তি অনুযায়ী, বিশ্বের প্রথম জ্বালানি প্রতিষ্ঠান হিসেবে ওপেনএআইয়ের ‘ফ্রন্টিয়ার’ প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে অ্যাডনক। আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনায় পরিচালিত এই অংশীদারত্বের আওতায় তেলক্ষেত্রের উন্নয়ন, কূপ ব্যবস্থাপনা ও বাণিজ্যিক কার্যক্রমে এআই ব্যবহার করা হবে। এর লক্ষ্য জ্বালানি ব্যবস্থাকে আরও দক্ষ, নিরাপদ ও উৎপাদনশীল করে তোলা।

এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার বিদ্যুতের চাহিদাও বাড়াবে বলে উল্লেখ করেন অল্টম্যান। তবে সাম্প্রতিক বছরগুলোতে এআই কম্পিউটিংয়ের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তিনি। তাঁর মতে, এআই বিজ্ঞান গবেষণায় নতুন আবিষ্কার, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

ফের হ্যাকিংয়ের ভয়, বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকেরা

এআই-এর কারণে কমছে গুগল সার্চ, একদিনে অ্যালফাবেটের ৫০০ বিলিয়ন ডলার উধাও

ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ৬.৩ বিলিয়ন ডলার উদ্ধারে তৎপর বাইন্যান্স

স্ট্যান্ডআপ কমেডির মঞ্চ দখল করছে আবেদনময়ী এআই তরুণীরা

বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

প্রথমবারের মতো টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল, বাজারে আসছে কবে

এআইতে বড় বিনিয়োগে মূল ব্যবসায় ক্ষতি: ট্রিলিয়ন ডলারের ধাক্কা খেল গুগল-আমাজন-মাইক্রোসফট

সবাইকে খুশি নয়, বরং বিতর্ক উসকে দেবে জাগুয়ারের নতুন বৈদ্যুতিক গাড়ি