হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন

ফিচার ডেস্ক

শিগগির চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাতে শুরু করতে পারে। তবে ব্যবহারকারী কী কিনতে আগ্রহী হতে পারেন, সেটি বুঝে বিজ্ঞাপন দেখানো হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে লগইন করা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণে পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন চালু করা হবে। একই সঙ্গে মাসিক ৮ ডলারের নতুন একটি সাবস্ক্রিপশন চালু হচ্ছে। এই প্যাকেজে কিছু অতিরিক্ত সুবিধা থাকবে, তবে সেখানেও বিজ্ঞাপন দেখা যাবে। বিজ্ঞাপনমুক্ত থাকবেন শুধু উচ্চমূল্যের সাবস্ক্রিপশন ও ব্যবসায়িক গ্রাহকেরা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এর আগে বিজ্ঞাপন আনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। তবে বিপুল ব্যয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো গড়ে তুলতে এখন নতুন আয়ের পথ খোঁজা জরুরি হয়ে পড়েছে। বর্তমানে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী প্রায় ৮০ কোটি।

এর আগে চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি কেনাকাটার সুবিধা চালু করা হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত নানা টুলও যোগ করা হয়েছে, যাতে এটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। কথোপকথনের তথ্য ব্যবহার করলে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো সহজ হবে। সে কারণেই কেউ ভ্রমণের পরিকল্পনা করলে তাদের হোটেল কিংবা বিনোদনের বিজ্ঞাপন দেখানো হতে পারে। কেউ খাবার নিয়ে আলাপ করলে তাকে বিভিন্ন রেস্তোরাঁ অথবা সরবরাহকারীর বিজ্ঞাপন দেখানো হতে পারে।

পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরের নিচে দেখানো হবে এবং স্পষ্ট করে জানানো থাকবে যে এটি বিজ্ঞাপন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এমন বিজ্ঞাপন কখনোই চ্যাটজিপিটির উত্তরের ওপর প্রভাব ফেলবে না।

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা যেকোনো কথোপকথন বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না। ব্যবহারকারী চাইলে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধও করতে পারবেন। স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও রাজনীতি-সংক্রান্ত কথোপকথনে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন দেখানো হবে না। বয়স জানতে ব্যবহারকারীর ব্যবহার-প্যাটার্ন বিশ্লেষণ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন আরও বাড়বে।

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত হলে ব্যবহারকারীর অভিজ্ঞতায় পরিবর্তন আসবে। সুবিধা ও গোপনীয়তার ভারসাম্য কীভাবে রাখা হয়, সেটিই এখন বড় প্রশ্ন।

সূত্র: সিএনএন

এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যালফাবেট

আফ্রিকার ঐতিহ্য ‘অমর’ করে রাখতে চান এক নাইজেরিয়ান শিল্পী

মেটা নিয়ে আসছে সাবস্ক্রিপশন প্ল্যান

ফোন চার্জে দিলেই গরম হওয়ার কারণ ও করণীয়

নিউ গ্লেন বিস্ফোরণে যে সংকটে ব্লু অরিজিন

১৬ বছর পূর্ণ না হলে অ্যাকাউন্ট খোলা যাবে না মালয়েশিয়ায়

নতুন যুগান্তকারী চিপ আনল এনভিডিয়া, ব্যক্তিগত কম্পিউটারেই চলবে এআই

দর্শকদের ক্যামেরায় নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি, চীন-জাপানে তুমুল বিতর্ক

স্মার্টফোন আসক্তিকে বিদায়, বাটন ফোনের যুগে ফিরতে চায় জেন-জি

ঈদের সময় রাইড পাওয়ার সহজ কৌশল