হোম > প্রযুক্তি

হঠাৎ উধাও ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

হঠাৎ করেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য ব্যবহারকারী। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে চেষ্টা করেও প্রবেশ করা সম্ভব হয়নি। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ–আউট হয়ে গেছেন তাঁরা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না। ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও  প্রবেশ করা যাচ্ছে না।

প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন এক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে ফেসবুক নিয়ে অনেককে ট্রল করতেও দেখা গেছে।

রাত সাড়ে ৯টার দিকে ভ্যারাইটির এক প্রতিবেদনে ফেসবুকসহ মেটা কোম্পানির অন্তর্ভুক্ত ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ডাউন হওয়ার কথা বলা হয়েছে। তবে কী কারণে এই পরিস্থিতি তা জানাতে পারেনি পত্রিকাটি। 

পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’

রাত পৌনে ১০টার দিকে গেম–রেন্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, মেটা কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা নির্দিষ্ট সময়ের জন্য কখনো কখনো ডাউন হয়েছে ইতিপূর্বে। কিন্তু একসঙ্গে পুরো পৃথিবীজুড়ে এমন হওয়ার ঘটনা বিরল। 

এ বিষয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ‘ডাউন ডিটেক্টরের’ কাছে ২ লাখের বেশি মানুষ রিপোর্ট করেছে বলে জানা গেছে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ৫ লাখ ৩৮ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এবং ৮৪ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন।

হঠাৎ ডাউন হয়ে যাওয়ার বিষয়ে ফেসবুক কিংবা মেটা কর্তৃপক্ষ কোনো পূর্বাভাসও দেয়নি। ঘটনার পর বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্তও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সংস্থাটি।

এআইয়ে বিনিয়োগের চাপে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

দেশে এক বছরে স্টারলিংকের গ্রাহক ৫ হাজার

এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চীনে গেলেন নোবেলজয়ী বিজ্ঞানী

বাংলাদেশ থেকে আনফিল্টার্ড ইন্টারনেট ব্যান্ডউইথ নিতে পারবে স্টারলিংক

শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন সরাতে মেটাকে ভারতের নির্দেশ

পাইরেটেড সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়ে টেলিগ্রামকে নোটিশ দিল ভারত

ঘর ঠান্ডা করতে এসি আবিষ্কৃত হয়নি, হয়েছে অন্য যে কারণে

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

ভুয়া ওয়েবসাইট বন্ধের ঘোষণা ভারতের, ইন্টারনেটে বড় বিপর্যয়ের শঙ্কা গোড্যাডির

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব