হোম > প্রযুক্তি

কনটেন্ট বানিয়ে নিন অ্যালগরিদম বুঝে

ফিচার ডেস্ক

এখন কনটেন্টের যুগ। যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট এখন রাজত্ব করছে। কিন্তু এটি কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবে, তার রয়েছে নিজস্ব ব্যবস্থা। একটি কনটেন্ট ঠিক কাকে দেখানো হবে, কবে এবং কতবার দেখানো হবে—সবই নির্ভর করে অ্যালগরিদমের ওপর। একটা সময় সব পোস্ট দেখা যেত টাইমলাইনে সিরিয়াল অনুযায়ী।

কিন্তু এখন তা সোশ্যাল মিডিয়া ঠিক করে দেয়। প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের নিজ নিজ অ্যালগরিদম ব্যবহার করে এবং সময়ের সঙ্গে এসব নিয়ম বদলে যায়।

প্রতিদিন ক্যামেরা ধরছেন, স্ক্রিপ্ট লিখছেন, এডিট করছেন, কিন্তু ঠিক বুঝতে পারছেন না আপনার পোস্ট কখন সবচেয়ে বেশি মানুষ দেখবে। কিংবা দিনে কয়টা ভিডিও যথেষ্ট। এসব প্রশ্ন কনটেন্ট ক্রিয়েটরদের মনে প্রায়ই আসে। একে ভয় না পেয়ে বরং অ্যালগরিদম বুঝে কনটেন্ট তৈরি করুন। এতে আপনার দর্শক শুধু বাড়বেই না, সেই সঙ্গে আপনার আয়ের পথটাও সুগম হবে।

যেভাবে কাজে লাগাবেন

  • কনটেন্টে প্রাসঙ্গিক ক্যাপশন ও হ্যাশট্যাগ ব্যবহার করুন।
  • কনটেন্টের সঙ্গে আপনার অনুভূতি বা মতামত ব্যবহার করুন।
  • পোস্ট করার সঠিক সময় নির্বাচন করুন।
  • সাম্প্রতিক ঘটনা সামনে নিয়ে আসুন।
  • ভিডিও ছোট, সংক্ষেপ এবং আকর্ষণীয় রাখুন।
  • নিজস্বতা বজায় রাখুন।

আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর অথবা ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত কেউ হয়ে থাকেন, তাহলে এই অ্যালগরিদম বুঝে কাজ করাটাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।

সূত্র: কুইক ফ্রেম এবং ফোর্বস

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি

আইফোনসহ অ্যাপলের সব পণ্যের দাম বাড়বে—জানালেন টিম কুক

২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ