হোম > প্রযুক্তি

দেশের বাজারে অপোর নতুন ফোন

ফিচার ডেস্ক

বাংলাদেশে বাজারে এসেছে স্মার্টফোন অপো এ৬ প্রো। দেশের জনপ্রিয় টিভি শো ব্যাচেলর পয়েন্টের সঙ্গে বিশেষ অংশীদারত্বে সম্প্রতি মোবাইল ফোনটি বাজারে আনে অপো।

ডিভাইসটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। এর সুপারকুল ভিসি সিস্টেম সেট ঠান্ডা রাখে। এর বেজেল-লেস আলট্রা ব্রাইট অ্যামোলেড স্ক্রিন, কালারওএস ১৫, এআই ইমেজিং, এআই এডিটর ২.০ এবং এআই লিংকবুস্ট ৩.০ ভ্রমণ ও বিনোদনকে করবে আরও সহজ ও উপভোগ্য।