হোম > খেলা > অন্য খেলা

১২ বছর বয়সেই অলিম্পিকের মঞ্চে

অলিম্পিকের ইতিহাসে প্রতিশ্রুতিশীল মেধাবী তরুণদের অংশ নেওয়ার অনেক উদাহরণ আছে। এরই ধারাবাহিকতায় এবারের টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ার অপেক্ষায় ১২ বছর বয়সী এক বিস্ময়কর কিশোরী হেন্ড জাজা।

সিরিয়ান টেবিল টেনিস তারকা জাজা গত বছর ফেব্রুয়ারিতেই টোকিও অলিম্পিক নিশ্চিত করেছে। ৪২ বছর বয়সী লেবানিস টেনিস খেলোয়াড় মারিয়ানা সাহাকিয়ানকে এশিয়ান বাছাই পর্বে হারিয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে জাজা।

সিরিয়ার প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে জাজা এরই মধ্যে সব ধরনের জাতীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে। এখন তার চোখ টোকিও অলিম্পিকে ভালো করা। এ প্রসঙ্গে জাজা বলেছে, ‘এটা আমার দেশ, বাবা-মা এবং আমার বন্ধুদের জন্য উপহার।’ 

সিরিয়ার অন্য সব শিশুর মতো জাজাও বেড়ে উঠেছে গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছে টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে ছিল অবিচল।

সাবেক ফুটবলার ও জিমন্যাস্টিক শিক্ষক বাবার ঘরে জন্ম নেওয়া মেয়েটার রক্তেই খেলাধুলা ছিল। এক সাক্ষাৎকারে জাজা নিজেও বলেছে, ‘খেলা আমার রক্তে আছে। পরিবার একেবারে শুরুর দিনগুলো থেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছে আর পরিবারের কনিষ্ঠ সদস্য হিসেবে অনেক আদর–যত্নও করছে। তাঁরা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছেন।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি দেখবেন কোথায়

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

কলকাতা কি টানা দ্বিতীয় জয়ের দেখা পাবে

এশিয়ান বিচ গেমসে বাংলাদেশের পদক

টানা পঞ্চম ম্যাচ কি জিতবে হায়দরাবাদ

১০ গোলের রোমাঞ্চে নারী হকিতে যাত্রা বাংলাদেশের

এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের দাপুটে জয়

চেন্নাই নাকি মুম্বাই, কে এগিয়ে যাবে আজ

বাংলাদেশকে চাপে রেখেছে শ্রীলঙ্কা

ডোপিংয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভারতের ক্রীড়াবিদেরা