হোম > খেলা > অন্য খেলা

অনূর্ধ্ব–১৮ এশিয়ান কাপ হকি

একই দিনে ছেলেদের জয়, মেয়েদের হার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাপানের কাকামিঘারায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে আজ মালয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৮ দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন মুন্না ইসলাম, তিনি গোল দুটি করেছেন ম্যাচের ৯ এবং ৪০ মিনিটে। এছাড়া ১২ মিনিটে ইসমাইল এবং ৫৭ মিনিটে জনি একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন। মালয়েশিয়ার হয়ে গোল দুটি করেন যোগেশ্বরান নাগুলান (৩০) এবং আরিক আইদিল হাকিমি (৫০)।

টুর্নামেন্টে পুরুষ দলের পরবর্তী ম্যাচ আগামীকাল। বাংলাদেশ সময় সকাল ১১টায় বাংলাদেশ দল শক্তিশালী চীনের মোকাবিলা করবে।

একই দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ এশিয়ান স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে জাপানের পক্ষে সর্বোচ্চ তিনটি গোল করেন কুওয়ামাতো মাই।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফিরবে তো ভারত

ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছেন সাকিব-মিরাজ, খেলা দেখবেন কোথায়

গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপে কে হলেন চ্যাম্পিয়ন

জুনিয়র নারী এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফ্রান্স নাকি ইংল্যান্ড, সান্ত্বনার জয় কে পাবে আজ

সিরিজে ফিরতে পারবে তো বাংলাদেশ

এবারও কি ফাইনালে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

সেমিফাইনালে কাকে পাচ্ছে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন