হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশের কোচ ইস্যুতে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে জটিলতা এখনো কাটছে না। আগামীকাল নতুন কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও বাফুফে এখন পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি কিছুই। কোচের নিয়োগের জন্য তাকিয়ে আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দিকে। আগামীকাল সকালে বৈঠকের কথাও রয়েছে।

বাংলাদেশের কোচ হও‍য়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। কিন্তু বাজেট এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যা বাফুফের সাধ্যের বাইরে। তবে তাই বলে তাঁকে হাতছাড়া করতে চায় না বাফুফে। আর্থিক সহায়তার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস তারা পেয়েছিল।

আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো‌ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, সেটাকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের সেরা মনে হবে, যাকে দিলে আমাদের বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে এবং বিগত সময়ের অভিজ্ঞতা দেখে সেই মানুষটিকে নিয়োগ দেব ইনশা আল্লাহ।’

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’