হোম > খেলা > ফুটবল

মোহামেডানে বইছে নির্বাচনী হাওয়া, ফুটবলাররা আছেন অর্থকষ্টে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহামেডানের খেলোয়াড়দের একাংশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫ বছরের বিরতি কাটিয়ে ৯ মার্চ নির্বাচন হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ঐতিহ্যবাহী ক্লাবে বইছে নির্বাচনী হাওয়া। কিন্তু এই নির্বাচনী হাওয়ার মধ্যেই ফুটবলাররা আছেন অর্থকষ্টে। পারিশ্রমিক না পেয়ে আজকের অনুশীলন বর্জন করেছেন বেশ কয়েকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার গতকাল বলেন, ‘খেলোয়াড়েরা ঠিকমতো পারিশ্রমিক পাচ্ছে না। তারপরও এটা মেনে নিয়েই আছে। একেবারে খারাপ অবস্থা বলতে যা বোঝায়। লিগের প্রথম পর্ব শেষে যা দেওয়ার কথা, সেটার অর্ধেকও দেয়নি। এখন আজকে (গতকাল) খেলোয়াড়েরা বলেছে, অনুশীলন করবে না। এরপর বলা হয়, জাতীয় নির্বাচনের পরে টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। নির্বাচন গেল, কিন্তু আমরা তো টাকা পেলাম না।’

ওই ফুটবলার আরও বলেন, ‘কেউ তো বলল না, ঠিক আছে আজ (কাল) করোনি, কাল (আজ) সবাই অনুশীলন কোরো। খেলোয়াড়েরা ত্যাগ স্বীকার করেই আসছে। এমন অবস্থা হয়ে গেছে, এখন সংসার চালানোর খরচ অন্যের কাছে চাইতে হচ্ছে। স্বাচ্ছন্দ্যে চলা তো দূরের কথা।’

ক্লাবের সাবেক ডিরেক্টর ইনচার্জ এবং বর্তমানে এজিএম প্রস্তুতি কমিটির সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়াকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নির্বাচন ও এজিএমের বাইরে ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলতে চাই না।’

লিগের দ্বিতীয় পর্বের খেলা এখনো শুরু হয়নি। তবে প্রথম পর্বেও পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন ফুটবলাররা। এর প্রভাব মাঠেও পড়ছে বলা যায়। গতবারের চ্যাম্পিয়ন দলটি এবার ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয়ে।

লিগ ফের শুরু হবে ৬ মার্চ। এর তিন দিন পরই মোহামেডানে নির্বাচন। ৩ জন দাতা সদস্যসহ মোট ৩৭১ জন ভোটার ১৬ জন পরিচালক এবং ১ জন সভাপতিসহ ১৭ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট দেবেন। ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ।

গতকাল ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মোহামেডানের প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রতি দুই বছর পরপর নির্বাচন করার নিয়ম রয়েছে, কিন্তু প্রায় পাঁচ বছর পার হয়ে গেছে।

এই বিলম্বের কারণ হিসেবে কাজল জানিয়েছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ায় কোম্পানি আইনের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক ছিল।

ঝুঁকি নিয়ে ‘সেঞ্চুরি’ করতে নামছেন এমবাপ্পে

ফর্টিসকে হারিয়ে কিংসকে ছুঁয়েছে আবাহনী

ধূসর অতীত ছাপিয়ে নীরব বিপ্লব

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলা ইতালির কাছে লজ্জাজনক

এক সার্জনের হাত ধরে চট্টগ্রাম সিটির স্বপ্নযাত্রা

ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে খেলানোর প্রস্তাব

অস্ট্রেলিয়ার স্বপ্ন বেশি বড় নয়

তবু আর্সেনালকে কীভাবে টপকে গেল ম্যানসিটি

দলের ভরাডুবিতে সাড়ে তিন মাসেই চাকরি গেল চেলসি কোচের