হোম > খেলা > ফুটবল

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্পেনের প্রধানমন্ত্রীর সমর্থন পেলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক    

লা লিগা জিতে ছাদখোলা বাসে উদযাপন করেছে বার্সার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তোপের মুখে পড়েছিলেন বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। এবার তাঁর পাশে দাঁড়ালেন স্পেনর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই উইঙ্গার যা করেছেন সেটা স্প্যানিশদের গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত বার্সার লা লিগা শিরোপা উদ্‌যাপন ঘিরে। টানা দ্বিতীয়বারের মতো লিগ জয়ের পর গত সোমবার খোলা বাসে শহরজুড়ে উদ্‌যাপন করে কাতালান ক্লাবটি। সেই প্যারেডে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ। তিনি দাবি করেন, ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার কাজ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্প্যানিশ ভাষার করা পোস্টে কাটজ লেখেন, ‘আমি আশা করি বার্সেলোনার মতো বড় ও সম্মানিত একটি ক্লাব এসব মন্তব্য থেকে নিজেদের দূরে রাখবে এবং পরিষ্কারভাবে জানাবে যে উসকানি কিংবা সন্ত্রাসবাদের সমর্থনের কোনো জায়গা নেই।’

কাটজের সেই সমালোচনার জবাব দিতে দেরি করেননি সানচেজ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করাকে ঘৃণা ছড়ানো হিসেবে দেখার তীব্র বিরোধিতা করেন তিনি। এক্সে দেওয়া পোস্টে সানচেজ লেখেন, ‘যারা মনে করে একটি রাষ্ট্রের পতাকা ওড়ানো মানেই ঘৃণা উসকে দেওয়া, তারা হয় মানসিক ভারসাম্য হারিয়েছে, নয়তো নিজেদের লজ্জায় অন্ধ হয়ে গেছে।’

ইয়ামালের প্রশংসা করে সানচেজ বলেন, ‘ইয়ামাল শুধু ফিলিস্তিনের প্রতি সেই সংহতিই প্রকাশ করেছে, যা লাখো স্প্যানিয়ার্ড অনুভব করেন। তাকে নিয়ে গর্ব করার এটাই আরও একটি কারণ।’

ফিলিস্তিনের প্রতি সমর্থন স্পেনে নতুন কিছু নয়। গাজা যুদ্ধ শুরুর পর দেশটিতে ফিলিস্তিনপন্থী অবস্থান আরও জোরালো হয়েছে। ইয়ামালের এই পদক্ষেপও ব্যাপকভাবে আলোচিত হয়েছে, এমনকি গাজাতেও। সংবাদ সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, গাজার একটি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের দেয়ালে ইয়ামালের ফিলিস্তিনের পতাকা হাতে থাকা একটি ম্যুরাল আঁকা হয়েছে।

বড় তারকাকে ছাড়াই বিশ্বকাপ খেলবে জাপান

আবাহনীকে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন কিংস

নতুন ভোরের অপেক্ষায় জাপান

বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে মধুর সংকট, আবারও অপেক্ষায় রাখল বাফুফে

আনচেলত্তির চুক্তি বাড়াল ব্রাজিল, থাকছেন আগামী বিশ্বকাপেও

কাতার বিশ্বকাপের দুই তারকাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের

আজই কি শিরোপা নিশ্চিত হবে বসুন্ধরা কিংসের

বিশ্বকাপ দলে ডাক পেয়েই পাচ্ছেন ৩ কোটি টাকা

বিশ্বকাপ খেলতে ইরানকে এখনো ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী