হোম > খেলা > ফুটবল

‘আর্জেন্টিনার মাস্তান’ এখন ইতালিতে

ক্রীড়া ডেস্ক    

এক বছরের ধার চুক্তিতে ফিওরেন্তিনায় গেছেন এই মিডফিল্ডার। ছবি: সংগৃহীত

নতুন মৌসুমে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ধারে পাঠাবে রিয়াল মাদ্রিদ, সেটা জানাই ছিল। কেবল দেখার ছিল এই মিডফিল্ডারকে কোন ক্লাবে পাঠায় লা লিগার জায়ান্টরা। গত কিছু দিনের আলোচনার পর অবশেষে নতুন ঠিকানায় পাড়ি জমালেন মাস্তানতুয়োনো।

মাস্তানতুয়োনোকে ধারে ফিওরেন্তিনায় পাঠিয়েছে রিয়াল। আগামী এক মৌসুমে ইতালির ক্লাবটির হয়ে খেলবেন এই তরুণ ফুটবলার। দুই ক্লাবের পক্ষ থেকে ধার চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২৫ সালের জুনে রিভার প্লেট থেকে রিয়ালে যোগ দেন মাস্তানতুয়োনো। অসাধারণ প্রতিভাধর এই ফুটবলারের দলবদলের পর ইউরোপিয়ান ফুটবলে সাড়া পড়ে যায়। তাঁকে দলে ভেড়ানোর পথে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে লড়াই করতে হয়েছে রিয়ালকে। রেকর্ড চ্যাম্পিয়নস লিগ জয়ীদের সঙ্গে মাস্তানতুয়োনোর চুক্তি ছয় বছরের।

তবে রিয়ালে প্রথম মৌসুমে প্রত্যাশা মেটাতে পারেননি মাস্তানতুয়োনো। শুরুর একাদশে তাঁকে কমই দেখা গেছে। মূলত তারকা সমৃদ্ধ খেলোয়াড়দের সঙ্গে পারফরম্যান্সের বিচারে পিছিয়ে থাকায় শুরুর একাদশে নিয়মিত হতে পারেননি। নিয়মিত খেলার সুযোগ করে দিতেই মাস্তানতুয়োনোকে ধারে ইতালি পাঠাল রিয়াল।

ফিওরেন্তিনায় যোগ দেওয়ার পর মাস্তানতুওনো বলেন, ‘আমার জন্য এটি একটি বিশেষ দিন। ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য আমি রোমাঞ্চিত ছিলাম... এটি অনেক ইতিহাসসমৃদ্ধ একটি দল।’

রিভার প্লেটেই তারকা হিসেবে নিজেকে মেলে ধরেন মাস্তানতুওনো। মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তাঁর। এরপর ২০২৫ সালের জুনে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় তারকা ফুটবলারের।

গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ মিলিয়ে ৩৫ ম্যাচ খেলেছেন মাস্তানতুওনো; করেছেন তিনটি গোল। তবে মৌসুমের শুরুর দিকেই বেশি সুযোগ পেয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে প্রভাব কমে যাওয়ায় বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দলেও জায়গা পাননি এই তরুণ।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বলের দাম উঠতে পারে ১২৪ কোটি টাকা

ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়া প্রেমের অভিযোগ

হত্যার হুমকির মাঝেই বিশ্বকাপ খেলেছেন মেসি

ফুলহাম থেকে ধারে নতুন ক্লাবে গেলেন বাংলাদেশি ফারহান

‘আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বাসঘাতক, ইচ্ছে করে বিশ্বকাপ হেরেছে’

কিংস-আবাহনীর নিষেধাজ্ঞা ওঠাতে সময় বাড়াল বাফুফে

স্কালোনিকে ছাড়া কিছুই বোঝেন না আর্জেন্টিনার ফুটবলপ্রধান

ফিফা সভাপতির পদত্যাগ দাবি নরওয়ের

মেসির অবসর নিয়ে কী বললেন আর্জেন্টিনার ফুটবলপ্রধান

চাপের মুখে আর্জেন্টিনাকেও পাশে পেলেন ফিফা সভাপতি