হোম > খেলা > ফুটবল

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কাতারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। একই সঙ্গে কাতার ফুটবল দলটিরও অভিষেক হচ্ছে। আল-বাইত স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মরুর দেশে শুরু হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে কাতার। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর। তার আগে বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল-বাইত স্টেডিয়ামে  হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিটিএস গায়ক জাংকুক। জাংকুক ছাড়াও থাকছেন ক্যামিলো, সেবাস্তিয়ান ইয়াত্রা ও ক্যানেল। যেখানে বিশ্বকাপ উপলক্ষ ক্যামিলো গেয়েছেন ‘অ্যারোপুয়ের্তো’, সেবাস্তিয়ান গেয়েছেন ‘উলাই’। আর ক্যানেলের ‘তোক’ গানটি উৎসর্গ করা হয়েছে স্প্যানিশ ফুটবল দলকে।

২০১০ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষিত হয়, যেখানে শুরু থেকেই নানা বিতর্ক কাতার বিশ্বকাপের সঙ্গী ছিল। তবে সবকিছুকে পেছনে ফেলে কাতারের ১২ বছরের পরিশ্রম সফল হতে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন, ইতিহাসসেরা বিশ্বকাপ ফুটবল হবে এবার। বিশ্বকাপের আগে ফিফা সভাপতি বলেন, ‘দোহা প্রস্তুত। কাতার প্রস্তুত। ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে এবার।’

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে