হোম > খেলা > ফুটবল

শাস্তির মুখে দক্ষিণ কোরিয়ার নারী রেফারি

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ কোরিয়ার নারী রেফারিকে শুনানির মুখোমুখি হতে হবে। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার এক নারী রেফারির বিরুদ্ধে জি সো-ইউনকে অপমানসূচক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার সেই রেফারির শাস্তি হতে যাচ্ছে বলে জানা গেছে।

মাসিক চলছে বলে রেফারির বিরুদ্ধে এমন অভিযোগ করেন সো-ইউন। এই অভিযোগের প্রেক্ষিতে রেফারিকে শাস্তিমূলক শুনানির মুখোমুখি হতে বলে। আজ বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)। তবে রেফারির নাম এখনো জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ার রেফারির বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অ্যাসোসিয়েশনের শাস্তিমূলক কমিটির কাছে পাঠানো হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন কেএফএর এক কর্মকর্তা। রেফারি কাউন্সিল অভিযোগের গুরুত্ব অনুধাবন করে দ্রুত উদ্যোগ নিয়েছে কেএফএ। তবে শুনানি কবে হচ্ছে, সে ব্যাপারে কিছু জানায়নি কেএফএ।

গত মাসে ঘরোয়া নারী ফুটবল লিগের একটি ম্যাচে সো-ইউনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।ডব্লুকে লিগের সুয়ন এফসি উইমেন-সিউল সিটি হল ম্যাচে কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় তাঁকে দেখানো হয় হলুদ কার্ড দেখানো হয়। যখন সো-ইউন তাঁর দল সুয়ন এফসির পক্ষে পেনাল্টির দাবি জানান, তখন রেফারির বিপক্ষে অভিযোগ করেছিলেন তিনি। সেই নারী কর্মকর্তা বলেছিলেন, ‘শুরু থেকেই সে খুব খুঁতখুঁতে আচরণ করছে। নিশ্চয়ই তার মাসিক চলছে।’

এর আগে কেএফএর রেফারিং বিভাগ জানিয়েছিল, রেফারি মাসিক শব্দটি ব্যবহার করেননি।মন্তব্যটি সো-ইউন উদ্দেশ্য করেও বলা হয়নি বলে দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া নারী ফুটবল ফেডারেশন (কেডব্লুএফএফ) জানিয়েছিল, ব্যবহৃত শব্দটি ছিল গার্লস ডে। যা মাসিক বোঝাতে ব্যবহৃত একটি পরোক্ষ বা প্রচলিত শব্দ। কর্মকর্তাদের ব্যবহৃত যোগাযোগব্যবস্থার মাধ্যমে তিনি রেফারির ওই মন্তব্য শুনতে পেরেছিলেন বলে জানিয়েছেন সুয়ন এফসির মিডফিল্ডার।