হোম > খেলা > ফুটবল

খোলাচিঠিতে ফিফাকে ধুয়ে দিল উয়েফা-কনক্যাকাফ-এএফসি

ক্রীড়া ডেস্ক    

ফিফাকে ধুয়ে দিল উয়েফা-কনক্যাকাফ-এএফসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মালিকানা আংশিক বিক্রির খবর প্রস্তাব দেওয়ার পরই ফিফা তোপের মুখে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে দাঁড়িয়ে গেছেন অনেকেই। তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা এখন। তিন ফেডারেশন এবার ফিফাকে ধুয়ে দিয়েছে।

মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তা প্রত্যাহার করলেও সমালোচনা চলছেই ইনফান্তিনোকে নিয়ে। উয়েফা, কনক্যাকাফ, এএফসি —এক যৌথ চিঠিতে দাবি করেছে, ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। চিঠিতে বলা হয়েছে, ‘প্রতারণার মাধ্যমে যখন আস্থা ভেঙে যায়, যখন কোনো ব্যক্তি সেই সমষ্টির ঊর্ধ্বে নিজেকে স্থান দেন, যারা তাকে কর্তৃত্বের দায়িত্ব দিয়েছিল, তখন তিনি তার ওপর অর্পিত দায়িত্ব ত্যাগ করেন।’

মরক্কোতে গত সপ্তাহে জরুরি বৈঠকে বসেছিলেন ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট ক্ষমাও চেয়েছিলেন। তবু উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। মরক্কোতে অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠকেরও সমালোচনা করা হয়েছে উয়েফা, এএফসি এবং কনক্যাকাফের যৌথ চিঠিতে। তাদের দাবি, ওই বৈঠকে মাত্র একজন নির্বাচিত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ বিক্রির মালিকানা নিয়ে উয়েফা, কনক্যাকাফ, এএফসি যৌথ বিবৃতিতে স্বাধীন তদন্তের দাবি করেছে। যৌথ চিঠিতে বলেছে, ‘ফুটবলের শক্তি সবসময়ই তার ঐক্যের মধ্যে নিহিত। আমরা এখন সেই ঐক্যের মর্যাদা রক্ষার আহ্বান জানাচ্ছি। এমন নেতৃত্ব চাই, যা ফুটবলের সেবা করবে, ফুটবলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করবে না।’

ফেডারেশনগুলোর সমালোচনার পাশাপাশি উঠেছে তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। ১৭ বছর আগে তাঁর সঙ্গে এক নারীকে ঘিরে পরকীয়া প্রেমের অভিযোগ সামনে নিয়ে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’। ফিফা সভাপতি হওয়ার আগে ২০০৯ সালে উয়েফার সাধারণ সম্পাদক হয়েছিলেন ইনফান্তিনো বসেন। উয়েফাতে নিচের পদে থাকা এক নারীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল ইনফান্তিনোর। সম্পর্কের জেরে সেই নারীকে বিশেষ সুবিধা দিতেন বর্তমান ফিফা সভাপতি।

উয়েফা সেই পরকীয়া নিয়ে তদন্তে নেমেছে বলে জানা গেছে। শনিবার ফিফা পাল্টা প্রতিক্রিয়ায় দাবি করেছিল, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও ইনফান্তিনোকে দুর্বল করতে কিছু পক্ষ সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালাচ্ছে। ইনফান্তিনোকে নিয়ে সমালোচনার নাম করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা ফিফা বরদাশত করবে না বলে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) ২ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।

২০১৫ থেকে ফিফা সভাপতির পদে আছেন ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তাঁর। তবে যেভাবে তিনি ‘নিঃস্ব’ হয়ে যাচ্ছেন, তাঁর পক্ষে সমর্থন কমে যাচ্ছে, তাতে করে ফের ফিফা সভাপতি হওয়া তুলনামূলক কঠিনই।

‘৯০ মিনিট খেলার মতো শক্তি নেই লিভারপুল খেলোয়াড়দের’

লিভারপুলের মালিকানায় আসছেন বেজোস

গোল উদ্‌যাপন করতে গিয়ে টানেলে পড়ে চোট, বাতিল হলো গোলও

‘গাড়ি ঘিরে টাকা চাওয়া হয়েছে’, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ কোচ

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জায় ভিড়, আসলে কী ঘটেছে

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেসি

‘স্ত্রী-সন্তানকে খাওয়ানোর টাকা পাঠাতে পারছি না’, ভয়ে বাংলাদেশের কোচ

বাবাকে শেষবারের মতো বিদায় জানালেন মেসি

তাহলে এই কারণে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গার্দিওলা

খেপ খেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বাফুফে