হোম > খেলা > ফুটবল

কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে জেনে নিন

ক্রীড়া ডেস্ক    

এবার কলকাতায় আসবেন ভিনিসিয়ু। ফাইল ছবি

বিশ্বকাপের পর আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফর শেষ করে অক্টোবরের শুরুতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হবে ম্যাচটি। ভারতের মাটিতে এটিই হবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিবিএফ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ দুটি খেলার পর দলের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে ব্রাজিলের ইতিহাসে ‘একটি নতুন অধ্যায়’ লেখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল জাতীয় দল। এটি হবে এমন একটি দেশের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, যেখানে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থকগোষ্ঠী রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসকে ভালোবাসা ও আবেগ নিয়ে অনুসরণ করে আসছে। ভারতের কোটি কোটি সমর্থকের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে আমরা মুখিয়ে আছি। কলকাতায় দেখা হবে।’

এর আগে ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছিল, সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও। সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। এরপর কলকাতায় ভারতের মুখোমুখি হবে তারা।

কলকাতার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের সম্পর্ক অনেক দিনের। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন। এরপর অনেক ব্রাজিলিয়ান কিংবদন্তির পা পড়েছে কলকাতায়।

বিশ্বকাপ শেষে নতুন চক্রের পরিকল্পনা শুরু করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গড়ার প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছে ব্রাজিল।

বিশ্বকাপ বিক্রি করলে খেলবে না ইউরোপের দেশগুলো

ফুলহামে খেলা ফারহানকে নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

কিরগিজস্তানের বিপক্ষে খেলতে চান না বাংলাদেশ কোচ

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় ক্ষুব্ধ সাবেক ফিফা সভাপতিও

বিশ্বকাপের দুঃখ ভুলে অবশেষে মায়ামিতে মেসি

বিশ্বকাপ বিক্রিকাণ্ডে আলোচিত ট্রাম্পের ‘আত্মীয়’র পরিচয় আসলে কী

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়েও চলছে ফিফার তদন্ত, কী হতে পারে

যুক্তরাষ্ট্রের ‘পথের কাঁটা’ হতে পারে জার্মানি

আর্জেন্টিনার ফুটবলার-কোচদের কড়া শাস্তি দিতে যাচ্ছে ফিফা

আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক