হোম > খেলা > ফুটবল

ঘাম ঝরানো জয়ে নকআউটে কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক    

দলের হয়ে জয়সূচক গোলের পর মুনিওসের উল্লাস। ছবি: সংগৃহীত

উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর জয়ের ধারা অব্যাহত রেখেছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ হারিয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এই জয়ে গ্রুপের প্রথম দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে কলম্বিয়া।

মেক্সিকোর গুয়াদালহারাতে কলম্বিয়ার হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটা করেন ডিফেন্ডার দানিয়েল মুনিওস। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ৪ পয়েন্ট; দুইয়ে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। আগামী ২৮ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে এই দুই দল। ১ পয়েন্ট পাওয়া ডিআর কঙ্গোর অবস্থান তিনে। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানীতে আছে উজবেকিস্তান।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার কাছে। আক্রমণভাগে চাপ তৈরি করলেও কঙ্গো প্রজাতন্ত্রের সংগঠিত রক্ষণ ও পোস্টের নিচে গোলরক্ষক লিওনেল এমপাসি চীনের প্রাচীর হয়ে দাঁড়ানোয় বারবার হতাশ হতে হয়েছে তাদের। প্রথমার্ধেই ছয়টি দারুণ সেভ দিয়ে কঙ্গোকে রক্ষা করেন কঙ্গোর গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত আর জাল অক্ষত রাখতে পারেননি এমপাসি।

এসপাসির দারুণ দক্ষতায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করার পর বিরতির পরও লম্বা সময় গোল গোলবঞ্চিত ছিল কলম্বিয়া। অবশেষে ৭৬তম মিনিটে ডান দিকের দারুণ আক্রমণ থেকে ডেডলক ভাঙে দলটি। বক্সের ভেতরে সতীর্থের মাপা ক্রসে রক্ষণ ভেদ করে প্রথম টাচেই নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মুনিওস। এই গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গুয়াদালহারার গ্যালারি।

ম্যাচের শেষ দিকে আরও একবার জালের দেখা পেয়েছিল কলম্বিয়া। ৮০তম মিনিটে লুইস দিয়াজের একটি দৃষ্টিনন্দন গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

বিশ্বকাপের ফাইনালেও ট্রফি তুলে দেবেন ট্রাম্প

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে লাল কার্ড দেখা সেই ফুটবলার

পানি পানের বিরতিতে বাণিজ্য হচ্ছে না, ফিফা সভাপতির দাবি

স্কটল্যান্ড ম্যাচের আগে বিড়ম্বনা, বিমানে আটকা ব্রাজিলের ফুটবলাররা

নেইমারকে নিয়ে আরও বড় খুশির খবর দিলেন আনচেলত্তি

পানামাকে বিদায় করে আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

সাংবাদিক মেসির নাম নিতেই বিরক্ত রোনালদো

বিশ্বকাপের মাঝেই মা হারালেন ফ্রান্স কোচ

নেইমারের ফেরার ম্যাচে অন্য তাড়া